রবিবার, ৯ আগস্ট ২০২৬

র‌্যাব-১৫’র অভিযান

চকরিয়ায় ২৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ায় র‌্যাব-১৫ এর একটি দল অভিযান চালিয়ে মো.আব্দু শুক্কুর (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় তার কাছ থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১২টায় চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত মো.আব্দু শুক্কুর ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইসলামনগর এলাকার মৃত ইমাম হোসেনের ছেলে।

র‌্যাব-১৫ কক্সবাজার সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আব্দু শুক্কুর গাঁজার ব্যবসা করে আসছিলো। এসব গাঁজা কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে খুচরা হিসেবে পাঠানো হতো। এমন গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাত ১২টার দিকে চকরিয়া উপজেলা কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় মাদক ব্যবসায়ী আব্দু শুক্কুরকে আটক করা হয়। পরবর্তীতে তার মাদক রাখার স্থানে গিয়ে তল্লাশি চালানো হয়। ওই স্থান থেকে ২৬ কেজি গাঁজা জব্দ করা হয়। ধৃত আব্দু শুক্কুরকে গাঁজাসহ চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, বুধবার সকালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আব্দু শুক্কুরকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব-১৫ কক্সবাজারের একটি দল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

আরও পড়ুন

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রবিবার (৯ আগস্ট) বেলা ১১টার...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...