রবিবার, ৯ আগস্ট ২০২৬

বান্দরবানে ৭২৫ জন মেধাবী শিক্ষার্থীদের ২ কোটি টাকা শিক্ষাবৃত্তি প্রদান

বান্দরবানকে আগামী দিনে আধুনিক শিক্ষিত নগরী হিসেবে গড়ে তোলা হবে: বীর বাহাদুর উশৈসিং এমপি

মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান প্রতিনিধি

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বান্দরবান জেলাকে আগামী দিনে আধুনিক শিক্ষিত নগরী হিসেবে গড়ে তোলা হবে। যাতে নতুন প্রজন্ম সুশিক্ষিত হয়ে এই জেলার সুনাম বয়ে আনতে পারে।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে অরুণ সারকী টাউন হলে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সুশিক্ষিত হয়ে এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে জাতি, রাষ্ট্র ও সমাজের উপকারে আসে। তাই লেখাপড়া করে আগামীতে একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব নুরল আলম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

অনুষ্ঠান শেষে বান্দরবান জেলায় কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৭২৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৬৩ লাখ টাকাসহ তিন পার্বত্য জেলাকে মোট ২ কোটি টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অনুষ্ঠানে মন্ত্রী একান্ত সচিব আশীষ বড়ুয়া সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফজলু রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন বীন আরাফাত, সহকারী প্রকৌশলী মো. এরশাদ, বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া, সরকারী কলেজে অধ্যক্ষ প্রফেসর মুকশেদুল আমীন, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...