মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

চুরি হওয়া মোটরসাইকেলসহ দুই চোর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকা থেকে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বন্দর থানার আনন্দবাজার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বন্দর থানার আনন্দবাজার আবদুল গফুর শাহ মাজার এলাকার আবদুল বারেক সওদাগর বাড়ির মো. আলমগীরের ছেলে মো. জাবেদ (২০) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থানার জুয়া মাস্টার বাড়ির মো. বেলালের ছেলে মো. রনি (১৯)।

গত ৬ এপ্রিল সকালে আউটার রিং রোডের আনন্দবাজার এলাকা থেকে মো. শাহ আলম নামের এক ব্যক্তির একটি ১৫০ সিসি পালসার (চট্টমেট্রো-ল-১১-৮৭৩৭) চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী শাহ আলম বন্দর থানায় অভিযোগ দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের শনাক্ত করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় আনন্দবাজার মোড় থেকে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শাহ আলমের চুরি যাওয়া মোটর সাইকেলটিও উদ্ধার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা বলেন, আনন্দবাজার এলাকায় শাহ আলম নামের এক ব্যক্তি মোটরসাইকেল চুরির অভিযোগ পেয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত ও গ্রেফতার করা হয়। এসময় চুরি যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান ওসি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

আনোয়ারায় সড়ক পরিবহন আইনে তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্সবিহীন বিভিন্ন যানবাহনের চালকদের...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...