সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ পারভেজ (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ সোমবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড মুহুরিপাড়া বুড়া মৌলভীর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পারভেজ একই এলাকার বজল আহমদ মাস্টারের ছেলে। তিনি নির্মাণাধীন পাকা বাড়ির রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করছিল।
এ ব্যাপারে কেঁওচিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউ.পি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আইয়ুব মুহুরিপাড়া এলাকার লিয়াকত আলীর নির্মাণাধীন পাকা বাড়িতে কাজ করছিল। কাজ শেষ করে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পানি তোলার জন্য বসানো মোটর তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। ধারণা করা হচ্ছে, পুকুরের পানি আগে থেকে বিদ্যুতায়িত ছিল।
সাতকানিয়া থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো.জহির উদ্দিন এ ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানান।
