সোমবার, ১০ আগস্ট ২০২৬

বুধবার থেকে বঙ্গবাজারে চৌকিতে পণ্য বিছিয়ে বসবে দোকান

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অস্থায়ীভাবে দোকানে বেচাকেনা শুরু করতে পারবেন বুধবার (১২ এপ্রিল) থেকে।

রোববার (৯ এপ্রিল) বিকেলে নগর ভবনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস।

মেয়র জানান, সোমবারের মধ্যেই সেখানকার আবর্জনা সরিয়ে ফেলার কাজ শেষ করা হবে। ব্যবসায়ীরা আপাতত চৌকিতে পণ্য সাজিয়ে বেচাকেনা করবেন।

তিনি আরও জানান, এই মধ্যে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য গঠন করা তহবিলে দুই কোটি টাকা জমা হয়েছে।

আগুনের ঘটনায় পুরো বিষয়টি দক্ষিণ সিটি করপোরেশন মধ্যস্থতা করছে উল্লেখ করে মেয়র জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একটি তালিকা ইতিমধ্যে সিটি করপোরেশনের হাতে এসেছে।

বৈঠকে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, ইতিমধ্যেই সমাজের নানা শ্রেণি-পেশা ও সংগঠনের পক্ষ থেকে ব্যবসায়ীদের তহবিলে সাহায্য আসতে শুরু করেছে। যা তাদের মনে নতুন আশা তৈরি করছে। সবার সম্মিলিত সাহায্যে আবারও ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াবেন।

সিটি করপোরেশনের বরাত দিয়ে তিনি জানান, প্রত্যেক ব্যবসায়ীকে পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিট জায়গার ওপর একটি করে চৌকি বসিয়ে আপাতত বিকিকিনির সুযোগ করে দেয়া হবে।

গত মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ছয়টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান তারা। পরে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটসহ পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে চার হাজারের বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে আগুন নির্বাপণের কাজ শেষ করে ফায়ার সার্ভিস।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে।তিনি বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ-শাসন বাংলাদেশকে একটি...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রবিবার (৯ আগস্ট) বেলা ১১টার...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি...