রবিবার, ৯ আগস্ট ২০২৬

নাইক্ষ্যংছড়িতে গরু চোরাকারবারিদের হামলায় আহত ৮ বিজিবি, এক পাচারকারী নিহত

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে চোরাই পথে আনা বর্মিগরু জব্দকরে আনার সময় ১১ বিজিবি টহল দলের উপর হামলা চালিয়েছে গরু চোরাকারবারিরা। 

শনিবার ( ৮ এপ্রিল) রাত ৯ টায় নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের উপর পূর্বকাউয়ারখোপের মাস্টার আবদুল্লাহর বাড়ির পাশে ঘটনাটি ঘটে।

হামলায় ৮ বিজিবি সদস্য আহত হয়েছেন তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। তাদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে বিজিবি আত্মরক্ষায় গুলি চালালে ১ গরু টানা শ্রমিক নিহত হন। নিহতের নাম আবদু জাব্বার (২৯) সে কাউয়ারখোপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড়ের মৃত জাকের আহমদের ছেলে।

আহত বিজিবি সদস্যরা হলো, হাবিঃ মোঃ মোহাইমিনুল ইসলাম (৩০),নায়েক মোঃ লুৎফর রহমান (৩২)ও নায়েক মোঃ আবুল কালাম (২৮)। তারা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। বাকীরা নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘটনাস্থল হতে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক একটি ক্রিস,একটি দা উদ্ধার করে বিজিবি।

১১ বিজিবি ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিজিবির নিয়মিত ১টি টহল দল খবর পান রামু কাউয়ারখোপ বাজারের পূর্বপাশের ৬টি বার্মিজ চোরাইপথের গরু পাচার হচ্ছিলো । যে গুলো নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে আনা। দলটি গিয়ে সে গুলো জব্দ করে । জব্দকৃত গরু গুলো নাইক্ষ্যংছড়ির ব্যাটালিয়ন সদরে নিতে চাইলে,বাঁধা দেয় চোরাকারবারীর দল। একপর্যায়ে চোরাকারবারী দলের সদস্য আবদু জাব্বারের সাথে আশপাশের তাদের স্বজনরাও যোগ দেয়। প্রায় ৩ শতাধিক লোক বিজিবিকে হেনাস্থা করতে থাকে। এক পর্যায়ে ইটপাটকেল ছুঁটতে থাকে বিজিবির উপর। বিজিবি ১ রাউন্ড ফাঁকা গুলি ছুঁটে। কারবারীর দল আরো উত্তেজনা সৃষ্টি করে বিজিবির হামলা শুরু করলে বিজিবি গুলি ছুটে।এতে এক গরু টানা শ্রমিক গুলিবিদ্ধ হন। তাকে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।অন্য একটি সূত্র দাবী করেন এ গরুটানা শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

এ বিষয়ে ১১ বিজিবি অধিনায়ক লে কর্ণেল মোঃ রেজাউল করিম বলেন,তার ১ টি টহল দলের উপর চোরাকারীরা হামলা চালালে টহল দলের সবাই আহত হন। তাদের নাইক্ষ্যংছড়ির হাসপাতালে ভর্তি করা হয়। ৩ জনকে উন্নত চিকিৎসার জন্যে ককসবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো বরেন,সম্প্রতি সীমান্তে মিয়ানমার থেকে আসা গবাদী পশু চোরাচালান বেড়ে গেছে। এ অবস্থায় দেশীয় প্রাণীজ সম্পদ শিল্প রক্ষার্থে মিয়ানমার থেকে অবৈধভাবে গরু চোরাচালানের বিরুদ্ধে অভিযান শুরু করে ১১ বিজিবি। এরই ধারাবাহিকতায় গত কয়েক মাস ধরে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কঠোর অবস্থানে রয়েছে। ইতিমধ্যে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এই অভিযানে ১,৩০০ গরু বা এর সমমূল্য ১৩ কোটি টাকার রাজস্ব সরকারি কোষাগারে জমা করেছে।

উল্লেখ্য , এর আগেও গরু চোরাচালান কারবারিরা পুলিশ, বিজিবির উপর হামলা করে চোরাই গরু চিনিয়ে ছিয়েছিল যাহা নাইক্ষ্যংছড়ি থানায় মামলা এন্ট্রি হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...