মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

মার্কিন পররাষ্ট্র দপ্তর একগুচ্ছ ভণ্ড ছাড়া কিছুই নয়: জয়

চট্টগ্রাম নিউজ ডটকম

মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ‘ভণ্ডদের আখড়া’ বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

টেনেসিতে দুজন কৃষ্ণাঙ্গ নেতাকে রাজ্যের আইনসভা থেকে বহিষ্কারের ঘটনাটি দেখিয়ে এক ফেইসবুক পোস্টে এই মন্তব্য করেন যুক্তরাষ্ট্রে বসবাসরত জয়।

বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার নিয়ে ওয়াশিংটনের নানান প্রতিক্রিয়া এবং র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীপুত্র জয়ের এমন মন্তব্য এসেছে।

দুই বছর আগে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র সরকার। র‌্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে ডয়চে ভেলের সাম্প্রতিক ভিডিও প্রতিবেদন নিয়েও প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

দুজন কৃষ্ণাঙ্গ নেতাকে বহিষ্কারের বিষয়টি নিয়ে বিবিসির করা প্রতিবেদন শেয়ার করে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের আইনসভা একজন শ্বেতাঙ্গকে বাদ দিয়ে দুই সংখ্যালঘু কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতাকে বহিষ্কার করার পক্ষে ভোট দিয়েছে। এই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের অবস্থা। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট একগুচ্ছ ভণ্ড ছাড়া আর কিছুই নয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, টেনেসির রাজধানী ন্যাশভিলের একটি স্কুলে গত ২৭ মার্চ সকালে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হন।

সেই ঘটনার পরপরই রাজ্যের বন্দুক আইন সংশোধন চেয়ে আন্দোলন দানা বেধে ওঠে। তার এক পর্যায়ে আন্দোলনকারীদের একটি মিছিল রাজ্যের পার্লামেন্টের সামনে গিয়ে বিক্ষোভ করে।

সে সময় পার্লামেন্টে অধিবেশন চলছিল। বিক্ষোভের কথা জানতে পেরে স্টেট পার্লামেন্টের তিন আইনপ্রণেতা জাস্টিন জোনস, জাস্টিন পিয়ারসন এবং গ্লোরিয়া জনসন অধিবেশন ত্যাগ করে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে যান।

তাদের এই আচরণকে পার্লামেন্টের বিধিভঙ্গ উল্লেখ করে তাদের সদস্যপদ বাতিলের ভোট আহ্বান করা হয়। ভোটে দুই কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা জাস্টিন জোনস ও জাস্টিন পিয়ারসন তাদের সদস্যপদ হারান। পক্ষান্তরে মাত্র একটি ভোটের কারণে সদস্যপদ হারানো থেকে বেঁচে যান গ্লোরিয়া জনসন।

এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জাস্টিন জোনস বলেন, ভোটারদের পাশে দাঁড়ানোর দায়ে তারা আমাদের কণ্ঠস্বর থামিয়ে দিয়েছে। এটি খুবই ভীতিকর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

আরও পড়ুন

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...