শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সংসদকে অপবিত্র করেছিল বিএনপি: শাজাহান খান

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপি বঙ্গবন্ধুর খুনীদের সংসদে এনে পবিত্র সংসদকে অপবিত্র করেছিল বলে মন্তব্য করেছেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

শনিবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে এ মন্তব্য করেন তিনি।

শাজাহান খান বলেন, জাতীয় সংসদ বঙ্গবন্ধুর হাতেগড়া, তার স্মৃতিধন্য। কিন্তু যারা বঙ্গবন্ধুকে প্রত্যক্ষভাবে হত্যা করেছিল, তাদের এই সংসদে এনে বসিয়েছিল বিএনপি।

তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন অপ্রতিরোধ্য মহামানব। তিনি সাচ্চা দেশপ্রেমিক, বাঙালি জাতির হৃৎপিণ্ড। অথচ, বিএনপি বঙ্গবন্ধু খুনিদের হাতে পতাকা তুলে দিয়েছিল। বিএনপি বঙ্গবন্ধুর খুনীদের সংসদে এনে পবিত্র সংসদকে অপবিত্র-কলুষিত করেছিল।

তিনি আরও বলেন, বিএনপি এখন বাকস্বাধীন ও গণতন্ত্রের কথা বলছে। অথচ ২০১৪-১৫ সালে তারা গণতন্ত্রের জিগির তুলে অগ্নিসন্ত্রাস করে, শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। তারা সাধারণ মানুষকে হত্যা করে ক্ষমতায় যেতে চেয়েছিল।

বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে শাজাহান খান বলেন, শক্তিশালী নির্বাচন কমিশনের নেতৃত্বে আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা (বিএনপি) অংশ নিয়ে জনগণের ভোটে জিতে ক্ষমতায় আসুন। অন্য কোনোভাবে ক্ষমতায় আসার সুযোগ নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

আরও পড়ুন

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর উপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ। ঢাকায় সিরিজের প্রথম দুই ম্যাচের...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে...