রবিবার, ৯ আগস্ট ২০২৬

ফের কাপ্তাইয়ে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

পবিত্র রমজান উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বুধবার (৫ এপ্রিল) হতে শুরু হয়েছে ফের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম।

কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও)  রুহুল আমিন জানান, সরকার কর্তৃক নির্ধারিত ডিলারের মাধ্যমে এদিন উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের  সাফছড়ি ও উপজেলা সদর বড়ইছড়িতে   ৮শত ৩৮জন এবং ২ নং  রাইখালী ইউনিয়নের রাইখালী বাজার এলাকায় ১ হাজার ৪০জন টিসিবির কার্ডধারীকে ৪শত ২০ টাকার বিনিময়ে  ২ লিটার তেল, ২ কেজি মশুর ডাল ও ১ কেজি চিনি দেওয়া হচ্ছে।

এদিকে বুধবার সকাল সাড়ে ৯ টায় ওয়াগ্গার সাফছড়িতে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে। এসময় তিনি উপকারভোগীদের হাতে টিসিবির পণ্য তুলে দেন।

এসময় তিনি বলেন,স্বল্প আয়ের ১ কোটি  মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ভর্তুকী মূল্যে তুলে দিতে দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রয়াস, তারই ধারাবাহিকতায় আজ কাপ্তাইয়ে ২ টি ইউনিয়নে টিসিবির পণ্য তুলে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নেও এই পণ্য বিতরণ করা হবে তিনি জানান।

পরিদর্শনকালে কাপ্তাই উপজেলা পিআইও রুহুল আমিন, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য চিরনজীত তনচংগ্যা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...