রবিবার, ৯ আগস্ট ২০২৬

বঙ্গবাজারকে ঝুঁকিপূর্ণ ঘোষণার পরেও চলছিল ব্যবসা

নিজস্ব প্রতিবেদক

চার বছর আগে ২০১৯ সালে বঙ্গবাজার মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ফায়ার সার্ভিস। যেকোন দুর্ঘটনা এড়াতে ১০ বার চিঠিও দেয়া হয়েছিল, মার্কেটের সামনে টাঙ্গানো হয়েছিল ব্যানার। এত কিছুর পরেও ব্যবসায়ীরা এই ভবনটিতেই তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে গেছেন। বলেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

মঙ্গলবার (৪ এপ্রিল) প্রায় ৮ ঘণ্টা পরে নিয়ন্ত্রণে আসে বঙ্গবাজার মার্কেটের আগুন নিয়ন্ত্রণের পরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এত কাছে ফায়ার সার্ভিসের কার্যলয় থাকার পরেও আগুন নেভাতে এত বেগ পাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, উৎসুক জনতা এবং পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে সময় বেশি লেগেছে। এছাড়া বাতাসের বেগ বেশি থাকায় এক জায়গায় আগুন নেভালে আরেক জায়গায় আগুন ছড়িয়ে পরছিলো।

এসময় আক্ষেপ করে বলেন, আমরা আপনাদের জন্যে জীবন দিচ্ছি আর আপনারা আমাদের উপরই হামলা চালাচ্ছেন।

ফায়ার সার্ভিসের ডিজি আরও জানান, আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ৮জন কর্মী আহত হয়েছে। যাদের মধ্যে ২ জন আশংকাজনক অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি আছেন।

বঙ্গবাজার মার্কেটের কিছু অংশ ছিল তিন তলা এবং কিছু অংশ ছিল চার তলা। ব্যবসায়ীরা বলছেন সেখানে অন্তত সাড়ে চার থেকে পাঁচ হাজার দোকান ছিল। তবে ভয়াবহ আগুনে একেবারে ভস্ম হয়ে গেছে সব। মাটিতে মিশে গেছে পুরো মার্কেট। মঙ্গলবার দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। শেষ পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...