রবিবার, ৯ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের রিজু চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটির নাম মো. আনাস। সে বড়উঠান ৪ নম্বর ওয়ার্ড রিজু চেয়ারম্যান বাড়ির মো. ফজলুল কাদের লিটনের ছেলে।

ঘটনার বিষয়ে জানতে বড়উঠান ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. এমদাদুল চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ না করায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শিশুটির চাচা শহীদুল ইসলাম বলেন, সোমবার বিকেলে তাঁর ভাবি ঘরে কাজ করছিলেন। তখন শিশুটি ঘরের সামনে বাড়ির ওঠানে খেলা করছিল। এ সময় মায়ের অজান্তে শিশুটি ঘরের পাশে পুকুরে চলে যায়। কাজ শেষে সাড়াশব্দ না পেয়ে তাকে আশপাশে খুঁজতে থাকেন। শিশুটিকে কোথাও না পেয়ে পরিবারের লোকজন ঘরের পাশের পুকুরে যায়। এ সময় বাড়ির অপর একজন লোক শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন।

শহীদুল ইসলাম আরও বলেন, পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে বাড়ির পাশে একটি ফার্মেসীতে নেওয়া হয়। তারপর সেখান থেকে কলেজ বাজার সাউথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে বিকেল ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে মরদেহ নিজ গ্রামে নেওয়া হয়। সেখানে বাদে মাগরিব জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শিশু আনাসের মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

 

 

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...