রবিবার, ৯ আগস্ট ২০২৬

আনোয়ারায় সাংবাদিক সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন

মোহাম্মদ রিয়াদ হোসেন

আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) কর্তৃক আয়োজিত ঢাকায় কর্মরত আনোয়ারার কৃতি সাংবাদিক ও আনোয়ারার প্রবীণ সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (২ মার্চ) উপজেলা হলরুমে এই কৃতি ও প্রবীণ সাংবাদিক সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রবীণ নবীন সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়।

সাংবাদিক সমিতির সভাপতি রুপন দত্তের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এনামুল হক নাবিদের সঞ্চালনায়  সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী।

অনুষ্ঠান প্রধান অতিথি ও প্রধান আলোচক বলেন, সাংবাদিকরা জাতির দর্পন সমাজ আপনাদের লিখনীর মাধ্যমে পরিবর্তন হবেন। আপনারা দেশ জাতির উন্নয়নে সংস্কারের কথা বলবেন। এক জায়গায় দাড়িয়ে নিজের অস্তিত্ব কথা বলবেন। আপনারা আনোয়ারার মাটি ও মানুষের কথা বলবেন। আনোয়ারা সাংবাদিক সমিতি সাংবাদিকদের নিয়ে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান আনোয়ারার কর্মরত সাংবাদিকদের জন্য মাইলফলক হিসেবে কাজ করবে। আপনাদের গণমুখী সাংবাদিকতা আনোয়ারার উন্নয়নে মাইলফলক ভূমিকা হিসেবে কাজ করবে আমরা বিশ্বাস করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বরুমছড়া ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক চৌধুরী, হাইলধর ইউনিয়নের চেয়ারম্যান কলিম উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসাইন, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম নুরুল ইসলাম, আনোয়ারা সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, আনোয়ারা ব্যবসায়ী সমিতির সভাপতি মামুনুর রশীদ।

অনুষ্ঠান শেষে সংবর্ধেয় অতিথি হিসেবে প্রবীণ সাংবাদিক সম্মাননা স্বারক গ্রহণ করেন আনোয়ারার প্রবীণ সাংবাদিক এম আনোয়ারুল হক, কৃর্তি সাংবাদিক হিসেবে সম্মাননা স্বারক গ্রহণ করেন চট্টগ্রাম জার্নালিস্ট ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক এবং একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তৌহিদুর রহমান, দৈনিক ভোরের আকাশের স্টাফ রিপোর্টার শিপংকর শীল, দৈনিক সময়ের আলোর সিনিয়র রিপোর্টার নিপু বড়ুয়ার পক্ষে সম্মাননা স্বারক গ্রহণ করেন পরিবারের সদস্য বিজয় বড়ুয়া।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনোয়ারা পল্লী বিদ্যুৎের ডিজিএম জসীম উদ্দীন, আনোয়ারা থানার সেকেন্ড অফিসার শাহীদ হোসাইন, আনোয়ারা প্রেসক্লাবের সহ-সভাপতি জাহেদুল হক, সহ-সভাপতি খালেদ মনসুর, আনোয়ারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি কে এম সরোয়ার হোসেন, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক কমরুদ্দীন ও আনোয়ারা সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ, আনোয়ারার কর্মরত সাংবাদিক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্টজনরা। ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আনোয়ারা থানা মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনোয়ারুল হক।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...