রবিবার, ৯ আগস্ট ২০২৬

ঘরের মাঠে আবারও হেরে বিপাকে মেসি-এমবাপ্পেরা

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ফুটবল বিরতিতে যাওয়ার আগে গেল ২০ মার্চ ঘরের মাঠে রেঁনের কাছে ২-০ গোলে হেরেছিল প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। বিরতি থেকে ফিরে রোববার রাতে ঘরের মাঠে আবারও হেরেছে তারা। এবার তাদের ১-০ গোলে হারিয়েছে লায়ন।

এই হারে ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জয়ের দৌড়ে ধাক্কা খেলো মেসি-এমবাপ্পেরা। ২৯ ম্যাচ থেকে পিএসজির সংগ্রহ ৬৬ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৬০ পয়েন্ট করে নিয়ে লেন্স ও মার্সেলিও টিকে আছে শিরোপা জয়ের দৌড়ে। লিগের বাকি ৯ ম্যাচে পিএসজির পা হড়কালে হাতছাড়া হতে পারে লিগ শিরোপাও।

ইতোমধ্যে তারা উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে। বিদায় নিয়েছে ফ্রেঞ্চ কাপ থেকে। তাদের সামনে লিগ ওয়ানের শিরোপা জয়ের সুযোগ। তাও এখন ঝুঁকির মধ্যে পড়েছে।

পিএসজির মাঠে এদিন শুরুতেই পেনাল্টি পেয়েছিল লায়ন। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লায়নের আলেক্সান্ডার ল্যাকাজেট। এরপর অবশ্য পেনাল্টি পেতে পারতো পিএসজিও। লায়নের লোভরেন বক্সের মধ্যে হ্যান্ডবল করেন। কিন্তু রেফারি পেনাল্টি দেননি।

বিরতির পর ৫৬ মিনিটে পিছিয়ে পড়ে পিএসজি। এ সময় সায়েল কুম্বেদির ক্রসে বাম পায়ের শটে বল জালে পাঠান লায়নের ব্রাডলি বারকোলা। বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেননি মেসি-এমবাপ্পেরা। তাতে ঘরের মাঠে পর পর দুই ম্যাচে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়ে তারা।

এই জয়ে ২৯ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের নবম স্থানে উঠে এসেছে লায়ন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...