মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জামালখান ওয়ার্ড আ’লীগের সম্মেলন: সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক মিথুন বডুয়া

চট্টগ্রাম নিউজ ডটকম

নগরীর ২১নং জামাল ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ শনিবার (১ এপ্রিল) সকাল ১১টায় লাভ লেইনস্থ সরকারি ন্যাশনাল প্রাইমারী স্কুল মাঠে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল হাশেম চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন কোতোয়ালী থানা আওয়ামীলীগের সমন্বয়ক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জহিরুল আলম দোভাষ। প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

দুপুর ১টায় প্রথম অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে আলহাজ্ব আবুল হাসেম চৌধুরী বাবুল উপস্থিত কাউন্সিলরদের হাত তোলা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়–য়ার এবং আবদুল হান্নানের মধ্যে ভোটাভুটি হয়। কাউন্সিলরদের গোপন ব্যালটের ভোটাভুটিতে মিথুন বড়–য়া পান ১০২ ভোট আর আবদুল হান্নান পান ২০ ভোট। ১০২ ভোট পেয়ে মিথুন বড়–য়া আবারো তিন বছরের জন্য জামালখান ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সকালে সম্মেলনের প্রথম অধিবেশনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, আমাদের প্রতিপক্ষ ৭১ এর স্বাধীনতা বিরোধী শক্তি। আমাদের দুর্ভাগ্য তাদেরকে আমরা নির্মূল করতে পারি নাই। এই সত্যটুকু মেনে নিয়ে আমাদেরকে সামনের দিকে এগুতে হবে। এই এগুনোর পথে তৃণমূল নেতাকর্মীরাই আমাদের চালিকাশক্তি।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আমরা যে স্বপ্ন দেখতে সাহস করি না নেত্রী শেখ হাসিনা সেই সকল বড় বড় স্বপ্ন নিজেও দেখেন এবং বাস্তবায়ন করে দেখান। এজন্যই বাংলাদেশ আজ একটি গরীব দেশ থেকে স্বল্পোন্নত দেশে উত্তীর্ণ হয়ে উন্নত দেশের মর্যাদা প্রাপ্তি হতে চলেছে। এটা অনেকের সহ্য হয় না। বঙ্গবন্ধুর নির্দেশে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫২ বছর। এর মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল মাত্র ২২ বছর। বাকি ৩২ বছর যারা ক্ষমতায় ছিল তারা কি দিয়েছে সেটা খুঁজতে গেলে কিছুই পাবার নেই। পাবার মধ্যে আছে দুনীর্তিতে বিশ্ব চ্যাম্পিয়ন, রাজাকারদের মন্ত্রী বানিয়ে তাদের বাড়িতে গাড়িতে বাংলাদেশের পতাকা ঝুলানো, হত্যা ও ক্যূর মাধ্যমে ক্ষমতা দখল, ক্যান্টনম্যান্টে রাজনৈতিক দল বানিয়ে দেশে ধারাবাহিক লুটপাট, স্বাধীনতা বিরোধী শক্তিদের পুর্নবাসন, জঙ্গিবাদের উত্থানসহ নানারকম অপকর্মের দীর্ঘ তালিকা ছাড়া আর কিছুই তো নেই। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থেকেছে তখন দেশের উন্নয়ন হয়েছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। আমরা কল্পনাও করতে পরিনি প্রমত্ত পদ্মার উপর সেতু হবে, মেট্রোরেল হবে, এমনকি কর্ণফূলীর তলদেশ দিয়ে সুড়ঙ্গ হবে। আজ দেশে প্রায় ১০০টি অর্থনৈতিক জোন তৈরি হবার পথে। বিদেশী বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে হু হু করে বাংলাদেশে আসতে আগ্রহী। এতবড় অর্জন বিশ্বে আর কোথাও আছে কী?

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, বিএনপি-জামাত ক্ষমতায় যাওয়ার যে স্বাভাবিক প্রক্রিয়া আছে তাতে না গিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য যে সহজ সরল রাস্তাটি রয়েছে সেই পথে না গিয়ে উল্টো পথে চলা শুরু করেছে। কেননা তারা জনগণের প্রতি আস্থা ও ভরসাহীন। এই দলটির জন্ম বন্দুকের নল দিয়ে ক্ষমতা দখল করার পর ক্যান্টনমেন্টে। তাই জনগণের ভাষা তারা বুঝে না। তারা চায় জনগণকে জিম্মি করে রাষ্ট্রীয় সম্পদ লুট করা। তাই জনগণের কল্যাণে তারা কখনো রাজনীতি করে না বা করে নি। তারা ৩বার ক্ষমতায় ছিল। তারা জনগণকে কী দিয়েছে তার একটি তালিকা আমরা দেখতে চাই। কিন্তু তাদের সেই সাহস নেই।

উদ্বোধকের বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জহিরুল আলম দোভাষ বলেছেন, সত্যিকার অর্থে বলতে চাই আমরা ঐক্যবদ্ধ। এই ঐক্যের যাতে বিনাশ না ঘটে। আশা করি জামালখান ওয়ার্ড এই ঐক্যের শক্তিকে বিশ্বাস করে। এই ঐক্যের ভিত্তিতে যারা দায়িত্ব প্রাপ্ত হলেন তারা জনগণের মাঝে নৌকা প্রতীককে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করবেন।

২১নং জামাল ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আবুল হাসেম চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও মিথুন বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী, বাবুল, দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, বাবু চন্দন ধর, হাজী মোঃ সাহাব উদ্দীন, ক ইউনিটের সভাপতি মৃদুল দাশ, খ ইউনিটের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ ইমু, গ ইউনিটের সভাপতি জাহাঙ্গীর মোস্তফা।

সভামঞ্চে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদক মন্ডলীর সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, হাজী মোঃ হোসেন, জোবাইরা নার্গিস খান, আব্দুল আহাদ, মোঃ আবু তাহের, ডাঃ ফয়সল ইকবাল চৌধুরী, নির্বাহী সদস্য সাইফুদ্দীন খালেদ বাহার, বখতেয়ার উদ্দীন খান, ইঞ্জিনিয়ার বিজয় কৃষাণ চৌধুরী, আব্দুল লতিফ টিপু, ড. নেছার উদ্দীন আহমেদ মঞ্জু, হাজী বেলাল আহমেদ, মোর্শেদ আক্তার চৌধুরী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

আরও পড়ুন

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...