চট্টগ্রামের কর্ণফুলীতে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুক্রবার (৩১ মার্চ) দুপুরে কর্ণফুলী এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন – চকরিয়া উপজেলার পূর্ব নয়াপাড়া এলাকার রমজান আলীর ছেলে মো. রিদওয়ান হৃদয় (২৫) ও একই এলাকার নুরুল ইসলামের ছেলে রিদওয়ান (১৯) শনিবার (১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৭।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৩১ মার্চ) দুপুরে র্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন মহাসড়কে চেকপোস্টের মাধ্যমে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসের ব্যাকডালার মধ্যে স্কুল ব্যাগে লুকানো ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা র্যাবকে জানা যায় যে, তারা পেশাদার মাদক কারবারি। বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা করা হয়েছে বলে জানায় র্যাব।
