শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

‘তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে বিএনপি’

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপি ক্ষমতায় আসবে না জেনে তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শুক্রবার (৩১ মার্চ) নোয়াখালীর হাতিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, বর্তমানে বিএনপির একটিই অপচেষ্টা তা হলো নির্বাচন বানচাল করা। নির্বাচনে নিজেরা জিততে পারবে না জেনে শেখ হাসিনাকেও প্রধানমন্ত্রী হতে দেবে না। তারা চায় তৃতীয় কোনো শক্তি দেশটার ক্ষমতা নিক। পিছনের দরজা দিয়ে তারা ক্ষমতায় আসতে চায়। কিন্তু ওই পথ বন্ধ হয়ে গেছে।

মন্ত্রী বলেন, যারা (বিএনপি) এতিমের টাকার লোভ সামলাতে পারে না, আত্মসাৎ করে, তাদের কাছে দেশের ১৭ কোটি মানুষের সম্পদ নিরাপদ থাকতে পারে না। মানুষ নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করবেন। তার কাছে দেশ ও মানুষ নিরাপদ।

তিনি বলেন, তারেক জিয়া এতিমের টাকা চুরি, অর্থ পাচার, ২১ আগস্ট গ্রেনেড হামলা ও আওয়ামী লীগ নেত্রী আইভী রহমান হত্যা মামলার আসামি।

এসময় তিনি আরও বলেন, আইয়ুব খান ২৩ বছরের শাসনামলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিচ্ছিন্নতাবাদী বলে ১৩ বছর জেলে রেখেছিল। আর তখন বঙ্গবন্ধু স্বাধীনতাকামী না হলে আমরা বাংলাদেশ পেতাম না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

আরও পড়ুন

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর উপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ। ঢাকায় সিরিজের প্রথম দুই ম্যাচের...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে...