রবিবার, ৯ আগস্ট ২০২৬

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ,একাদশে পরিবর্তন

ক্রীড়া ডেস্ক

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। যেখানে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। আইরিশদের হোয়াইটওয়াশ করার মিশনে একাদশে এসেছে একাধিক পরিবর্তন। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের জায়গায় প্রথমবারের মতো লাল-সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে লেগ স্পিনার রিশাদ হোসেইনের। এছাড়াও ‘কাটার মাষ্টার’ মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে এই ম্যাচে সুযোগ পাচ্ছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়াইয়ে নেমেছে দুই দল। শুক্রবার (৩১ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ২টায় খেলাটি শুরু হবে। প্রথম দুই ম্যাচে পাওয়া দাপুটে জয়ে সিরিজ আগেই নিশ্চিত হয়েছে টাইগারদের, এবার আরও একবার ধবলধোলাইয়ের পালা। আজ জিতে গেলে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবার টানা ছয় জয়ের স্বাদ পাবে সাকিব আল হাসানের দল। সেই সাথে টানা দুই সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার দুর্দান্ত এক রেকর্ডের সাক্ষীও হতে পারে বাংলাদেশ। অন্যদিকে, সিরিজ হার নিশ্চিত হলেও শেষ ম্যাচে জয় তুলতে মুখিয়ে আছে আইরিশরা।

প্রথম দুই ম্যাচের মতো এ খেলায়ও রয়েছে বৃষ্টির আশঙ্কা। সকালে চট্টগ্রামের সাগরিকায় বৃষ্টি হানা দিয়েছিল। এখনও আকাশে রয়েছে মেঘের ঘনঘটা।

বাংলাদেশ একাদশ:
লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), নাসুম আহমেদ, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেইন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ:

পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডেয়ার, লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেকটর, কার্টিস ক্যামফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলেনি, মার্ক অ্যাডেয়ার, ফিওন হ্যান্ড, ম্যাথু হ্যামফ্রেস, বেন হোয়াইট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...