রবিবার, ৯ আগস্ট ২০২৬

খুলশীতে লিফটের গর্তে শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকা থেকে বর্ষা আক্তার (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত সোয়া ১০টার দিকে ওই এলাকার নির্মাণাধীন একটি ভবনের লিফট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বর্ষা আক্তার যশোর জেলার সৈয়দপুর এলাকার মো. আসলামের মেয়ে। তার পরিবার নগরের কুসুমবাগ আবাসিক এলাকায় গত চার মাস যাবত বসবাস করছে।

বর্ষা নগরের শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণিতে পড়ত। বর্ষার মা সেফালী বেগম বলেন, বৃহস্পতিবার বিকেল চারটা থেকে বর্ষা নিখোঁজ ছিল।

চারদিকে খোঁজ করা হয়। ইফতারের পর এলাকায় মাইকিং করা হয়েছিল।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, লিফট থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে লিফটে শিশুটি পড়ে গিয়েছিল। চারদিকের ভিডিও ফুটেজ সংগ্রহ হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ নেই। থানায় অপমৃত্যু মামলা করা হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তফা বলেন, কুসুমবাগ আবাসিক এলাকা থেকে বর্ষা আক্তার নামে এক শিশুকে রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে আছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...