রবিবার, ৯ আগস্ট ২০২৬

কক্সবাজার হাসপাতালে সকাল-বিকাল মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

বুধবার পর্যন্ত সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেতে রোগীরা। দুপুরের পর আর দেখা মিলতো না চিকিৎসকের। যার ফলে দূরদূরান্ত থেকে আসা অনেক রোগী চিকিৎসকের দেখা না পেয়ে ফিরে যেত হতাশা নিয়ে। তাই রোগীদের ভোগান্তি রোধে সরকার এবার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) থেকে দেশের ১২টি জেলার ৪০টি উপজেলার সরকারি হাসপাতালে চালু করা হয়েছে বৈকালিক প্রাতিষ্ঠানিক চিকিৎসা সেবা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।

স্বাধীনতার মাসে এই সেবা চালু হওয়ায় খুশী সাধারণ রোগী ও স্বজনেরা। রোগীদের অভিমত, “প্রত্যন্ত অঞ্চল থেকে হাসপাতালে এসে অনেক সময় দুপুর গড়িয়ে বিকাল হয়ে যেত। এতে শত কষ্ট করে এসেও আর চিকিৎসকের দেখা মিলতো না। বৈকালিক এই প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য সেবা চালু হওয়ায় রোগীদের দুর্ভোগ কমবে। পাশাপাশি টাকার অভাবে আর কাউকে ফিরে যেতে হবে না।”

কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোমিনুর রহমান বলেন, “এখন থেকে হাসপাতালে এসে আর কোন রোগীকে চিকিৎসক না পেয়ে ফিরে যেতে হবে না। সকাল থেকে দুপুর পর্যন্ত সরকারি দায়িত্ব পালন শেষে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন বিভাগের ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দিবে। এ ক্ষেত্রে সরকার নির্ধারিত অধ্যাপক ৪০০ টাকা, সহযোগী অধ্যাপক ৩০০ টাকা, সহকারী অধ্যাপক ২০০ টাকা ও এমবিবিএস ১৫০ টাকা করে ফিস পাবে। যাতে হতদরিদ্র মানুষের কোন কষ্ট না হয়।”

কক্সবাজার সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, “আগে বিকালে হাসপাতালে ডাক্তার না পেয়ে প্রাইভেট চেম্বারমুখী হতো রোগীরা। কিন্তু এখন এখানেই নামমাত্র ফি দিয়ে রোগীরা সন্ধ্যা পর্যন্ত এই সেবা পাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...