রবিবার, ৯ আগস্ট ২০২৬

চকরিয়ায় তিন প্রবাসীর জানাজায় শোকার্ত মানুষের ঢল

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ও স্টোকজনিত কারণে কক্সবাজারের চকরিয়া উপজেলার তিন প্রবাসীর মৃত্যু হয়েছিল।

বুধবার রাতে মরদেহ গুলো দেশে পৌঁছে। বৃহস্পতিবার দুপুরে তাদের মরদেহ চকরিয়ায় আনা হয়। একই দিন দুপুর ২ টায় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একসাথে তিনজনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

একত্রে অনুষ্ঠিত নামাযে জানাজায় শোকার্ত মানুষের ঢল নেমেছিল। এতে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

মরদেহ আসা ৩ প্রবাসি হলেন, চকরিয়া উপজেলার ফাঁসীয়াখালী ইউনিয়নের রাজারবিল গ্রামের মৃত দেলোয়ার হোসনের ছেলে মিজবাহ উদ্দীন (৩১), কৈয়ারবিল ইউনিয়নের ভরাইন্নার চর এলাকার আবদুল হাকিমের ছেলে আবদুল হালিম প্রকাশ ওসমান (৪২) এবং কাকারা ইউনিয়নের মাইজ কাকারা এলাকার আবদুল করিমের ছেলে মোহাম্মদ আলমগীর (৩২)।

মরদেহ তিনটি দেশে সার্বিক সহযোগিতা করেছে আমিরাতের চকরিয়া প্রবাসী ফোরাম ও চকরিয়া প্রবাসী সোসাইটি।

প্রবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এসএম মিনার চৌধুরী জানিয়েছেন, তিন প্রবাসীর মধ্যে মিজবাহ উদ্দীন আরব আমিরাতে একটি বোরকার প্রতিষ্ঠানে কাজ করতেন। ২২ মার্চ রাতে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়।এর এক দিন আগে দেশটির রাস আল খাইমাহ প্রদেশে সড়ক দুর্ঘটনায় মারা যান মোহাম্মদ আলমগীর। তিনি কাজ করতেন ভবন নির্মাণ প্রতিষ্ঠানে। আব্দুল হালিম ২৩ মার্চ আমজান প্রদেশের আমানা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্টোক করে মারা যান । তিনি কাঠমিস্ত্রি পেশায় জড়িত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...