রবিবার, ৯ আগস্ট ২০২৬

সৈকতে ভেসে আসা মৃত জেলিফিশ বিষাক্ত নয়

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজার সৈকতে গতকাল বুধবার ভেসে আসা মৃত জেলিফিশে বিষাক্ত কোনো উপাদান নেই বলে জানিয়েছেন সমুদ্র বিজ্ঞানীরা। 

বুধবার (২৯ মার্চ)  সৈকতের কলাতলী ও ডিভাইন পয়েন্টে মৃত জেলিফিশ ভেসে আসে। ওই দিন রাতে এসব জেলিফিশের নমুনা সংগ্রহ করতে যায় বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্স ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী। দলটির নেতৃত্বে ছিলেন প্রতিষ্ঠানের কেমিক্যাল ওশানোগ্রাফি বিভাগের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম।

তরিকুল ইসলাম বলেন, ভেসে আসা জেলিফিশ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। লোবোনিমুইডিস রোবোস্টাস বা সাদা নুইন্না প্রজাতির এই জেলিফিশের সংস্পর্শে গেলে কোনো ক্ষতি হয় না। এতে বিষাক্ত কিছু নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাকৃতিকভাবেই এসব জেলিফিশ সৈকতে ভেসে এসেছে।

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্স ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দর বলেন, পরীক্ষা করে দেখা গেছে, জেলিফিশের কর্ষিকায় মানুষের জন্য ক্ষতিকর কোনো বিষ নেই। পৃথিবীতে প্রায় আড়াই হাজার প্রজাতির জেলিফিশ চিহ্নিত হয়েছে। যার অধিংকাশই মানুষের শরীরে বিষক্রিয়া সৃষ্টি করে। এমনকি কিছু কিছু জেলিফিশের কর্ষিকার সংস্পর্শে মৃত্যু পর্যন্ত হতে পারে। আবার বিশ্বব্যাপী ১২টি জেলিফিশ সনাক্ত হয়েছে, যেগুলো খাওয়া যায়। তবে আমাদের সৈকতে এখন পর্যন্ত যে দুটি প্রজাতির জেলিফিশের ব্লুম দেখা গেছে, যেগুলির কোনোটিই বিষাক্ত নয় এবং মানুষের জন্য ক্ষতিকর নয়। এসব জেলিফিশ খালি হাতে স্পর্শ করলেও কোনো ক্ষতিকর প্রভাবের সম্ভাবনা নেই। ফলে বিষয়টি গবেষকদের ভাবনার বিষয় হলেও পর্যটকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এর আগে গত বছরের ৩ ডিসেম্বর, ১১ নভেম্বর ও অগাস্ট মাসের শুরুতে দুই দফায় অসংখ্য মৃত জেলিফিশ ভেসে এসেছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...