কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যরা।
বুধবার রাত ৯টার দিকে উখিয়ার চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৩ ব্লক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রোহিঙ্গা হলেন উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত আমান উল্লাহর ছেলে নুর কাদের প্রকাশ একিন (৩০)। আটককৃত রোহিঙ্গাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেফতারকৃত রোহিঙ্গার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
