রবিবার, ৯ আগস্ট ২০২৬

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সংরক্ষিত এলাকা হতে নিষিদ্ধ রিং জাল উদ্ধার

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই লেক থেকে নিষিদ্ধ রিং জাল দিয়ে মাছ শিকার করার সময় জাল জব্দ করে পুড়ে ফেলেছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার(৩০ মার্চ)  দুপুর ১টায়  কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারি জাল( রিং জাল)  বিদ্যুৎ কেন্দ্রের  রিসিপশন গেইট এলাকায় পুড়িয়ে ফেলা হয় ।

এর আগে বুধবার সন্ধ্যায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সংরক্ষিত ইনটেক এলাকা থেকে এই জাল জব্দ করা হয়েছে।

এসময় কাপ্তাই বিএফডিসির শাখা ম্যানেজার মাসুদ আলম,  কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উপ ব্যবস্থাপক কয়সুল বারী,  ৪ নং কাপ্তাই  ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ,   কেন্দ্রের  সহকারী পরিচালক (নিরাপত্তা) শাখাওয়াত কবির, সহকারী প্রকৌশলী মো.জাহাঙ্গীর আলম,কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন উপস্থিত ছিলেন।

পানি বিদ্যুৎ কেন্দ্রের  উপ-ব্যবস্থাপক কয়সুল বারী জানান সংরক্ষিত এলাকায় অবৈধ কোন  প্রবেশ বা  কোন ধরনের জাল দিয়ে মাছ শিকার  সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।  এরপরেও গত বুধবার বিকেলে কেন্দ্রের ইনটেক এলাকায়   নিষিদ্ধ  রিং জাল দিয়ে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে কাপ্তাই লেক হতে মাছ স্বীকার করার সময় আমরা সেই জাল আটক করি। আজ বৃহস্পতিবার সেই জাল পুড়ে ফেলি।

ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান,  সকল ধরনের অবৈধ ও নিষিদ্ধ রিং  জাল যেখানে দেখা যাবে তাৎক্ষণিক আটক করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...