রবিবার, ৯ আগস্ট ২০২৬

দুবাইতে মারা যাওয়া ৩ প্রবাসীর মরদেহ চকরিয়ার পথে

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

দুবাইতে মারা যাওয়া ৩ প্রবাসীর মরদেহ কক্সবাজারের চকরিয়ায় আনা হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকাল ২টায় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হবে।

চকরিয়া প্রবাসী ফোরামের ব্যাবস্থাপনায় ও চকরিয়া প্রবাসী সোসাইটি’র সার্বিক সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে প্রথম নামাজে জানাজার আদায় করে ৩ জন রেমিটেন্স যোদ্ধার মৃতদেহ বাংলাদেশে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

২য় জানাজা শেষে নিজ নিজ গ্রামে নিয়ে তাদেরকে শেষ (৩য়)জানাজার নামাজ সম্পন্ন করে দাফন করা হবে বলে জানিয়েছেন প্রবাসী ফোরামের নেতৃবৃন্দরা।

মরদেহ গুলো হচ্ছে যথাক্রমেঃ মিজবাহ উদ্দিন(৩১), চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাজারবিল গ্রামের মৃত দেলোয়ার হোসেনের পুত্র।তিনি দুবাইতে নিজ রুমে ঘুমান্ত অবস্থায় মারা যায়।মোহাম্মদ ওসমান(৪২),চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ভরইন্যাচর গ্রামের আব্দুল হাকিমের পুত্র।তিনি সম্প্রতি স্ট্রোক করে সংযুক্ত আরব আমিরাতের আমজানের একটি হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মোহাম্মদ আলমগীর (৩২),চকরিয়া উপজেলার কাকার ইউনিয়নের মাইজ কাকারা গ্রামের আবদুল করিমের পুত্র।তিনি কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতের রাস-আল-খাসনায় এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যায়।

উল্লেখ্য,প্রবাসে মৃত্যুবরণ করা তিন রেমিটেন্স যোদ্ধার মৃতদেহ বাড়িতে পৌছানো পর্যন্ত সম্পুর্ণ খরচ সংগঠনে পক্ষ থেকে বহন করা হয়েছে।

তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারা তাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য প্রবাসে পাড়ি দিয়েছিলেন,কিন্তু সে স্বপ্ন গুলো পূরণ হল না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...