রবিবার, ৯ আগস্ট ২০২৬

সাংবাদিক পরিচয়ে মাদক কারবার, সহযোগীসহ অবশেষে ধরা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজার শহরের লালদিঘীর পাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ইয়াবা ও একটি প্রেস কার্ড জব্দ করেছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের কুতুবদিয়ার আলী আকবর ডেইল এলাকার নুরুল হুদার ছেলে সাংবাদিক পরিচয়ী কক্সবাজার জেলা শ্রমিকলীগের সদস্য কামরুল হুদা সোহেল (৩৮)। ও একই উপজেলার রড়ঘোপ পশ্চিম আমজাখালীর মৃত ছৈয়দ নুরের ছেলে আলী হোসেন (৫০)।

সোহেল বর্তমানে কক্সবাজার সদরের ঝিলংজার দক্ষিণ ডিক্কুলে বসবাস করছেন। অপরজন ঝিলংজার দক্ষিণ মুহুরী পাড়ার বিসিক শিল্প এলাকায় থাকতেন।

ডিএনসি বলছে, সোহেল সাংবাদিক এবং শ্রমিকলীগ নেতা পরিচয়ে মাদকের কারবার চালিয়ে আসছিলেন। বুধবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১ হাজার ইয়াবাসহ স্বাধীন বাংলা নামের একটি পত্রিকার প্রেস কার্ড উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানিয়েছেন, পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি টিম লালদিঘীর পাড় এলাকায় সোনালী ব্যাংকের সামনে এ বিশেষ অভিযান চালায়। এ সময় দুই যুবককে আটক করা হয়। আটকের পর তাদের শরীর তল্লাশি করে ১ হাজার ইয়াবা ও স্বাধীন পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধির একটি কার্ড উদ্ধার করা হয়।

রুহুল আমিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ওই পত্রিকার সাংবাদিক ও সরকার দলীয় নেতা পরিচয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ধোঁকা দিয়ে মাদক কারবার চালিয়ে আসার কথা স্বীকার করেছেন। তারা কেউই সাংবাদিক নন। শুধু মাদকের কারবারের জন্য ওই পত্রিকার কার্ড ব্যবহার করতেন। এছাড়াও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বঙ্গবন্ধু সৈনিক লীগ, জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলার নেতা পরিচয় দিয়ে দাপিয়ে বেড়াতো বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে মাদক আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...