রবিবার, ৯ আগস্ট ২০২৬

আনোয়ারায় শতবর্ষী ইছামতির মেলা অনুষ্ঠিত, হাজারো মানুষের সমাগম

মোহাম্মদ রিয়াদ হোসেন :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী ইছামতি মেলা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ মেলা বুধবার (২৯ মার্চ) ইছামতী খালের তীরে প্রতি বছর বাসন্তী পূজার অষ্টমী তিথির দিনে এ মেলার আয়োজন করা হয়। মেলাটি সনাতনী ধর্মালম্বীদের মিলনমেলায় রূপ নিয়েছে।

জানা গেছে, ১৭৪৮ খ্রিষ্টাব্দে আনোয়ারা উপজেলা সদরের ইছামতি নদীর পারে ইছামতি বিগ্রহ মন্দিরে সনাতনী সম্প্রদায়ের লোকেরা বাসন্তী পূজার ৮মী তিথীর দিনে জড়ো হন এবং তারা সেখানে গঙ্গাস্নান ও আরাধনা করেন। আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ এলাকায় এ উপলক্ষে মেলা জমে উঠে।মেলায় বিভিন্ন রকমের ব্যবহারের জিনিস, ঘর সাজানোর নানা উপকরণ, খেলনা, বাঁশ, বেতের তৈরি সামগ্রী প্রভৃতি ব্যাপক সমারোহ ঘটে।মেলায় আসা বৃদ্ধা মিনু রাণী দেবী বলেন, খুব ছোট বেলা থেকেই বাবার হাত ধরে মেলায় আসতাম । এক সাধে ধর্ম ও আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাত ও হয়।

 

এ বছর মেলায় আসা বৃদ্ধ রতন মহাজন বলেন,এবার অনেক বড় মানত করে এখানে এসেছি। ভালোই লাগলো।

আনোয়ারা সদর ইউনিয়ন চেয়ারম্যান অসীম কুমার দেব বলেন, শত বছরের ঐতিহ্যবাহী গঙ্গাস্নান এবারও অনুষ্ঠিত হয় ।সদর ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে স্নান থেকে শুরু করে সকল কার্যক্রম মনিটর করা হয়। তবে দীর্ঘদিন পানি চলাচল না থাকায় ইছামতী ঘাটের পানি বিষাক্ত হয়ে যাওয়ায় এখানে স্নান করা সম্ভব হয়নি। চাঁনখালী খালে স্নান ও পূজা অর্চনা সম্পূর্ণ করা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা চাই প্রশাসনিক ভাবে উদ্যোগ নিয়ে ইছামতি খালের কচুরিপানা পরিষ্কার করে পূণরায় এর পানি সচল করা হোক।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...