রবিবার, ৯ আগস্ট ২০২৬

মেসির হ্যাটট্রিকের দিন কুরাসাওকে ৭-০ তে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের পর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ঘরের মাঠে কুরাসাওকে আতিথ্য দেয় আর্জেন্টিনা। বুধবার (২৯ মার্চ) ম্যাচের শুরু থেকেই দুর্বল দলটিকে চেপে ধরে বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচে আকাশী-নীলদের প্রথম সাফল্য আসে ২০ মিনিটে। লো সেলসোর অ্যাসিস্টে গোল উৎসব শুরু করেন লিওনেল মেসি। এটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির শততম গোল।

কর্নার থেকে সৃষ্ট আক্রমণ কাজে লাগিয়ে ২৩ মিনিটে আর্জেন্টাইনদের হয়ে দ্বিতীয় গোল করেন স্ট্রাইকার নিকোলাস গঞ্জালেস। গঞ্জালেসের জোগান থেকেই ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন এলএমটেন।

আর্জেন্টিনার পরের গোলেও আছে মেসির অবদান। ৩৫ মিনিটে অধিনায়কের অ্যাসিস্টে আর্জেন্টিনার হয়ে চতুর্থ গোল করেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ৩৭ মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। ৫-০’র লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টাইনরা।

দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল দেয় আর্জেন্টিনা। বদলি হিসেবে নেমে ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আনহেল ডি মারিয়া। আর ৮৭ মিনিটে ডিফেন্ডার মনটিয়েল স্কোর শিটে নাম তুললে ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টিম আর্জেন্টিনা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...