শনিবার, ২৭ জুন ২০২৬

সৌদিতে বাস উল্টে নিহতদের ৮ জন বাংলাদেশি: দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে বাস উল্টে নিহত হওয়া ২০ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি। এ ঘটনায় আরও অন্তত ১৮ জন বাংলাদেশি আহত হয়েছেন। সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

এর আগে আজ মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ব্রেক ফেল করে সেতুর সঙ্গে ধাক্কা লেগে একটি বাস উল্টে যায়। এতে বাসটিতে আগুন ধরে যায়।

ওই দুর্ঘটনায় ২০ জন ওমরাহ যাত্রী নিহত হন। আহত হন ২৯ জন। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তবে বাসের যাত্রীরা ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাচ্ছিলেন।

গতকাল সোমবার ইয়েমেন সীমান্তবর্তী আসির প্রদেশের আকাবা শার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) মো. আরিফুজ্জামানসহ দুজন কর্মকর্তা ঘটনাস্থলে যান।

আরিফুজ্জামান জানান, বাসে মোট ৪৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৫ জন বাংলাদেশি। দুর্ঘটনায় মোট ২২ যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে আটজন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। বাকিদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, আকাবত শার ১৪ কিলোমিটার সড়কটি ৪০ বছর আগে উদ্বোধন হয়েছিল। সৌদি প্রেস এজেন্সি অনুসারে, এ সড়ক নির্মাণে পাহাড় কেটে ১১টি টানেল এবং ৩২টি সেতু নির্মাণ করা হয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় ক্যান্সার বিষয়ে সচেতন মূলক মহিলা সমাবেশ অনুষ্ঠিত

পটিয়ায় ক্যান্সার বিষয়ে সচেতন মূলক এক মহিলা সমাবেশ আজ...

জুলাই অভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটের ফাইনালে এফএমসি এবং সিটি কর্পোরেশন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন: তারেক রহমানকে শি জিনপিং

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, আপনার...

ঢাকা-বেইজিং ১৫ দফা যৌথ ঘোষণা, তিস্তা প্রকল্পে সহায়তা দেবে চীন

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) সহায়তা...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে ইকোনোমিক করিডোরের প্রস্তাব দেওয়া...

আরও পড়ুন

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে ইকোনোমিক করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়।শুক্রবার (২৬...

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ ২৬ জুন চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য...

ঘুমধুম সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও বাংলা মদ উদ্ধার, আটক ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত সহ পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে...