চট্টগ্রামের হাটহাজারীতে মূল্যতালিকা টাঙ্গানোর দায়ে ৪ প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পৌরসভার বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম বলেন, পৌরসভার বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শিত না থাকা ও পণ্যের ক্রয় ভাউচার প্রদর্শন করতে না পাওয়ার কারণে মদন স্টোর ১৫ হাজার, সৈয়দ স্টোরকে ৫ হাজার, হাজী সালাম স্টোর ৫ হাজার ও বিসমিল্লাহ স্টোর কে ৩ হাজার টাকা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায়, সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
