রবিবার, ৯ আগস্ট ২০২৬

ফের বন্ধ হয়ে গেল চিটাগাং সার কারখানার উৎপাদন

মোহাম্মদ রিয়াদ হোসেন :

যান্ত্রিক ত্রুটির কারণে রাষ্ট্রীয়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এর উৎপাদন দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর চালু হওয়ার পাঁচ দিনের মাথায় ফের বন্ধ হয়ে যায় ।

সিইউএফএল সূত্রে জানা যায়, সোমবার (২৭ মার্চ) সকাল ১১.৪৫ মিনিটের দিকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে কারখানায় উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে যায় বলে নিশ্চিত করেছে সিইউএফএল কর্তৃপক্ষ কারখানার মহাব্যবস্থাপক (এডমিন) মইনুল হক বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন: চারমাস পর ফের সিইউএফএলের সার উৎপাদন শুরু

জানা গেছে, সর্বশেষ কারখানাটি গত ২২ নভেম্বরে বন্ধ হয়ে যায়। ওইদিন সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে কারখানার এ্যমুনিয়া প্লান্টের লিপারমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার পর দীর্ঘ চার মাস বন্ধ থাকে সিইউএফএলের উৎপাদন। দীর্ঘ চার মাস যান্ত্রিক ত্রুটি খাটিয়ে উৎপাদন শুরু হওয়ার পাঁচ দিনের মাথায় সোমবার সকালের দিকে পুরোপুরি সিইউএফএল সার কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

তবে তার আগেই ২০২১-২২ অর্থবছরে ২ লাখ ৪৭হাজার মেট্টিক টন ইউরিয়া উৎপাদন করে কারখানাটি। কারখানাটি সচল থাকলে দৈনিক ১ হাজার ৪০০ মেট্রিক টন সার উৎপাদন হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে কারখানার মহাব্যবস্থাপক মইনুল হক বলেন, কারখানার এ্যামুনিয়া প্লান্টের লিপারমারে অগ্নিকাণ্ডের ঘটনার দীর্ঘ সময় পর কারখানা উৎপাদন শুরু হয়। যান্ত্রিক ত্রুটির কারণে কারখানা আজকে বন্ধ হয়ে যায়। তবে কখন কারখানা চালু হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...