রবিবার, ৯ আগস্ট ২০২৬

উখিয়ায় দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সাইফুল ইসলাম বাবুল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

রবিবার রাত ১২ টার দিকে উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের গজুঘোনা আব্দুর রহমানের বসত ঘর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবক হলেন,পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার আব্দুর রহিম এর ছেলে সাইফুল ইসলাম বাবুল(২৫)।

র‌্যাব ১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান সোমবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান,র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১২ টার দিকে উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ গজুঘোনা সাকিনের জনৈক আব্দুর রহমানের বসত ঘরের নিকট পৌঁছালে একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গীর পিছনের কোচায় কোমরে বিশেষ কৌশলে রাখা লাইসেন্সবিহীন একটি দেশীয় তৈরী এল.জি (অস্ত্র) উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী একজন অস্ত্রধারী সন্ত্রাসী, দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন এলাকার লোকজনদের মধ্যে প্রভাব বিস্তারের মাধ্যমে সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে।

উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...