রবিবার, ৯ আগস্ট ২০২৬

বৃষ্টি আইনে ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য পেল আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডের হাতছানি ছিল বাংলাদেশের। কিন্তু সেই রেকর্ড গড়তে দিল না বৃষ্টি। ২০৭ রানেই থামতে হলো সাকিব আল হাসানদের। উল্টো বৃষ্টির কারণে ম্যাচ অনেকক্ষণ বন্ধ ছিল ম্যাচ।

দীর্ঘ অপেক্ষার পর ৫টা ৪০ সে পুনরায় মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ। বৃষ্টির কারণে কমেছে খেলা দৈর্ঘ্য। খেলা হবে ৮ ওভার। এই ৮ ওভারে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের সামনে নতুন লক্ষ্য ১০৪ রান।

আজ সোমবার (২৭ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৯.২ ওভারে স্কোরবোর্ডে ৫ উইকেটে ২০৭ রান তুলেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের তৃতীয় দলীয় সর্বোচ্চ। এর আগের দুই দলীয় সর্বোচ্চ হলো ২১৫ ও ২১১ রান। আজ আগের দুই রেকর্ড ভাঙার সুযোগ থাকলেও বৃষ্টির কারণে আর সম্ভব হয়নি।

তবে সবমিলিয়ে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়া না হলেও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টির দলীয় সর্বোচ্চের রেকর্ড গড়েছে বাংলাদেশ। এই মাঠের আগের সর্বোচ্চ ছিল ২০১৪ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার করা ১৯৬ রান। এবার সেটি ভেঙে বাংলাদেশের ২০৭ রানই এই ফরম্যাটে দলীয় সর্বোচ্চ।

দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন রনি তালুকদার। প্রথম হাফসেঞ্চুরির স্বাদ পাওয়া রনি ৩৮ বলে তিন ছক্কা ও সাত চারে করেন ৬৭ রান।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে বোলিং বেছে নেয় আয়ারল্যান্ড। তাতে মন্দ হয়নি বাংলাদেশের। আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ করে দুর্দান্ত শুরু। দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার মিলে শুরু থেকেই ঝড় তোলেন সাগরিকায়। শুরুর জুটিতে বাংলাদেশ তোলে ৯১ রান।

এর মধ্যে পাওয়ার প্লেতেই আসে ৮১ রান। যেটা পাওয়ার প্লেতে বাংলাদেশের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ৭৬ রান, যেটা ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিল বাংলাদেশ।

ইনিংসের অষ্টম ওভারে এই জুটি ভাঙতে পারে আইরিশরা। ৭.১ ওভারে ক্রেইগ ইয়ংয়ের স্লোয়ার বল মিড অফের ফিল্ডারের মাথার উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু টাইমিং ঠিক হয়নি। ফিল্ডার পল স্টালিং ক্যাচ লুফে নিতে দেরি ভুল করেননি। ২৩ বলে ৪৭ করে বিদায় নেন লিটন। ৪৩ বলে ভাঙে ৯১ রানের জুটি।

লিটন ফিরলেও থিতু হয়ে যান রনি। উইকেটে ঝড় তুলে মাত্র ২৪ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ৬৭ রানে থামে রনির ইনিংস। ১৩.৬ ওভারে গ্রাহাম হিউমের বলে লাইন পুরোপুরি মিস করেন রনি। সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় এ ওপেনারকে।

মাঝে উইকেটে এসে থিতু হতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ১৪ রানেই ফেরেন সাজঘরে। উইকেটে থিতু হয়ে বাজে শটে বিদায় নেন শামীম হোসেন। ২০ বলে দুই বাউন্ডারি ও এক ছক্কায় ৩০ রানে ভাঙে তার প্রতিরোধ।

মিডল অর্ডারে দ্রুত কয়েক উইকেট হারালে কমে যায় বাংলাদেশের রানের গতি। তবে শেষ পর্যন্ত ভালো পুঁজিই পেয়েছে বাংলাদেশ। কিন্তু ওভার শেষ করতে পারেননি। ১৯.২ ওভারে ২০৭ রানে থামতে হয় বাংলাদেশকে। শেষ দিকে ব্যাট হাতে ১৩ রান করেন তাওহিদ। তাঁর সঙ্গে সাকিব আল হাসান করেন ২০ রান।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...