রবিবার, ৯ আগস্ট ২০২৬

রাউজানের নোয়াপাড়া পথেরহাটে আগুনে পুড়লো ২২টি দোকান ও ঘর 

রায়হান ইসলাম, রাউজান

দক্ষিণ রাউজানের বাণ্যিজিক রাজধানী নোয়াপাড়া পথেরহাটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

২৬ মার্চ (রবিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমীর মার্কেটের ৩য় তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে প্রায় ২২টি কক্ষ ভস্মীভূত হয়। এর মধ্যে দর্জি দোকানের কারখানা, ব্যাচেলর বাসা ও বিভিন্ন দোকানের গোডাউন ছিল। এতে প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্থরা। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি।

চট্টগ্রাম কালুরঘাট ফায়ার সার্ভিস ও রাউজান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ততক্ষণে ২২টি সেমিপাকা দোকান ও ঘর পুড়ে যায়।

আগুন লাগার সাথে সাথে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করে। এসময় অগ্নিকান্ডের খবর পেয়ে আশেপাশের দোকানীরা তাদের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখা যায়। এসময় চট্টগ্রাম-কাপ্তাই সড়ক প্রায় অবরুদ্ধ হয়ে যায়। পরে পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনাস্থল পরিদর্শনে আসেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার। নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়া।

স্থানীয় নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়া বলেন, আগুন লাগার খবর জানতে পেরে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসি। স্থানীয় এবং ব্যবসায়িরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার খবর জানতে পেরে স্থানীয় সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী খবরাখবর নেন। ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার। এসময় চেয়ারম্যান বাবুল মিয়া আগুনে ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ্বাস দেন।

কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, ছাঁদের উপরের তলার কক্ষে আগুন লাগায় পানি সঞ্চালন লাইন নিতে ব্যাগ পেতে হয়েছে কিছুটা। আর একটি মাত্র সিড়ি ছিল, যা কাজের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়। তবে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি এবং আগুনের সুত্রপাত সম্পর্কে এ মুহূর্তে বলতে পারছি না। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...