রবিবার, ৯ আগস্ট ২০২৬

বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত 

বিলাইছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটির বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে  মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে ভোরে ৩১ বার তোপধ্বনি, বঙ্গবন্ধু প্রতিকৃতি ও শহীদ নিনারে পুষ্পস্তবক অর্পণ পরে উপজেলা স্টেডিয়ামে সকাল ৮ টা থেকে প্যারেড শুরু করে বীর মুক্তি যোদ্ধা ও শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সন্মানা জানানো হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃমিজানুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা।বীর মুক্তি যোদ্ধা শাক্য প্রিয় বড়ুয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ শাহাদত হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ নুরনবী, উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা,

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান,৩ নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা,৪ নং বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতুমং মার্মা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ, হেডম্যান শান্তি বিজয় চাকমা।এবং আরো উপস্থিত ছিলেন উপজেলার প্রায় দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, বিদ্যালয়ের ছাত্র – ছাত্রী, শিক্ষক, অবিভাবক সহ নানা শ্রেণী- পেশার মানুষ ।

দিবসে প্যারেড কমান্ডার থানা এসআই (নিঃ) মোঃ রিদওয়ানুর রহমান ও সহকারী প্যারেড কমান্ডার ধনেশ্বর ত্রিপুরা নেতৃত্বে পুলিশ ও আনসার – ভিডিপি এবং গ্রাম পুলিশের অংশগ্রহণে প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। পরে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রুবেল বড়ুয়া ও সুমী চক্রবর্তী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...