রবিবার, ৯ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ের ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ

কাপ্তাই প্রতিনিধিঃ

জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের আওতায় ক্রয়কৃত ট্যাবলেটসমূহের মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নিজস্ব প্রয়োজনের অতিরিক্ত ট্যাবলেটসমূহ সারাদেশের মাধ্যমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ের সমমানের সরকারি মাদ্রাসার মেধাবি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার সিন্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এগুলো বিতরণ করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় রবিবার (২৬ মার্চ) কাপ্তাইয়ের উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১৩টি স্কুলের ৯ম ও ১০ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৭৮টি ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট সমূহ বিতরণ করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।

এসময় কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস উমেচিং মারমা,  পরিসংখ্যান কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী সহ মেধাবী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ ও বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে জানান, তরুণ সমাজকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠার ক্ষেত্রে সরকারের এই কার্যক্রম বিশেষ ভূমিকা রাখবে। এছাড়া তিনি শিক্ষার্থীদের সঠিক ভাবে, সঠিক উপায়ে পড়াশুনার কাজে ও শিক্ষনীয় কাজে ট্যাবলেটগুলো ব্যবহারের পরামর্শ প্রদান করেন।

পরে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি ট্যাবলেট সম্পর্কিত বিবিএসের বিশেষ গাইডলাইন সমূহ বিস্তারিত তুলে ধরেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...