রবিবার, ৯ আগস্ট ২০২৬

টিকটকের মাধ্যমে প্রেম: অপহৃত স্কুল ছাত্রী কক্সবাজার থেকে উদ্ধার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

রাজধানী ঢাকার অপহৃত এক স্কুল ছাত্রীকে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এ ঘটনায় গ্রেপ্তার অপহরণকারি মো. নাজমুল হাসান (২৭) কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জামাল হোসেনের ছেলে।

রোববার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে এমন তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারি পুলিশ সুপার মো. শামসুল আলম খান।

তিনি জানিয়েছেন, গত ২১ মার্চ রাজধানী ঢাকার শাহআলী থানা এলাকা থেকে অপহৃত হয় রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রী। এ ঘটনায় অপহৃতের বড় বোন আফাত আরা পারভীন বাদি হয়ে ২৫ মার্চ সকালে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেন। টিকটকের মাধ্যমে প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে পূর্বপরিকল্পিতভাবে মো. নাজমুল হাসানসহ অজ্ঞাতনামা অপহরণকারীদের সহযোগীতায় ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে কক্সবাজার নিয়ে যায়। পরবর্তীতে নাজমুল হাসান তার ব্যক্তিগত নম্বর হতে ভিকটিমের পরিবারের নিকট ফোন করে অপহরণের কথা স্বীকার করে এবং মুক্তিপণ বাবদ ৫০ হাজার টাকা দাবী করার কথা বলা হয়েছে।

এ ঘটনার পর র‌্যাব ভিকটিমকে উদ্ধারপূর্বক অপহরণকারীদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এর সূত্র ধরে শনিবার (২৫ মার্চ) রাতে কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোন এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করে মো. নাজমুল হাসানকে গ্রেপ্তার করা হয়। অপহৃত স্কুল ছাত্রী এবং গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হন্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...