আনোয়ারায় রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৫ মার্চ ) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার মালঘর বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
আরো পড়ুন:আনোয়ারায় মূল্য তালিকা না রাখায় চার প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা অর্থদণ্ড
এ বিষয়ে তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ১০টি মামলায় ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত কার্যক্রম মনিটরিং করা হবে।
