শনিবার, ৮ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলো হিতকরী 

মিরসরাই প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবছরও শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মিরসরাই উপজেলার অন্যতম  স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী।

গতকাল উপজেলার আবুতোরাবস্থ সংগঠনটির কার্যালয়ে শতাধিক গরিব, অসহায় ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে এসব রমজান উপহার তুলে দেন সংগঠনটির স্বেচ্ছাসেবীবৃন্দ। উপজেলার মায়ানী, মঘাদিয়া, খৈয়াচড়া, সাহেরখালী, মিঠানালা ইউনিয়নের দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ ও বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয়।

ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, হিতকরীর সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ, যুগ্ম সম্পাদক নুরুচ্ছাপা নিলয়, অর্থ সম্পাদক জহির উদ্দিন রনি, সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাহমুদ, সহযোগী অর্থ সম্পাদক আব্দুল আউয়াল, প্রচার সম্পাদক ইশতিয়াক চৌধুরী ইমু, পাঠগৃহ সম্পাদক সাজ্জাদ সাকিব, সাবেক পাঠগৃহ সম্পাদক রুস্তম আলী সৈকত প্রমুখ।

হিতকরীর সভাপতি ইমাম হোসেন ফরহাদ বলেন, হিতকরীর প্রতি অভাবী মানুষদের একটা আকাঙ্খা থাকে সব সময়। তা দেখে শত ব্যস্ততার মধ্যেও চুপ থাকতে পারিনা আমরা। হিতকরীর প্রতিষ্ঠাতা শহিদুল ইসলাম রয়েল ভাই অভাবী মানুষের প্রত্যাশা নিয়ে পোস্ট দেয়ার পর নিভৃতচারি এক ভাই ফোন করে জানালেন আপনারা ত্রান তৎপরতায় নেমে পড়ুন আমি ৫বস্তা চাল দেব। সেই সাথে অন্যান্য দানশীল ভাই ও হিতকরী সদস্যদের সহযোগিতায় এই কার্যক্রম শুরু হয়।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, এই টিম হিতকরী সেই টিম হিতকরী যাঁরা করোনার লকডাউনে মাসের পর মাস ত্রান বিতরন করে গেছে উপজেলার নানা প্রান্তরে। আমরা আমাদের অতিত অভিজ্ঞতা ও নীতি অনুযায়ী এমন সব পরিবারকে ত্রান পৌছানোর সিদ্ধান্ত নিয়েছি যারা সাইনবোর্ডধারী গরিব নয়, যারা অভাব করছেন কিন্তু সামাজিক অবস্থান বা আত্মসম্মানের কারনে চাইতে পারেন না এমন সব পরিবারকে রমজান উপহার বিতরনে অগ্রাধিকার দিয়ে বিতরণ করেছি। ইনশা-আল্লাহ আগামীতেও এসব কার্যক্রম চলমান থাকবে টিম হিতকরীর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...