শনিবার, ৮ আগস্ট ২০২৬

বান্দরবানে সেনা জোন কর্তৃক ১০ টি মাদ্রাসায় ইফতার সামগ্রী প্রদান

মোঃ জুয়েল হোসাইন,

বান্দরবান সেনা জোনের তত্ত্বাবধায়নে মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে । 

আজ শুক্রবার ( ২৪ ই মার্চ) বিকাল ৪টায় বান্দরবান সেনা জোনের উদ্যোগে  সদর উপজেলার দশটি মাদ্রাসায় এক মাসের প্রয়োজনীয় ইফতার সামগ্রী প্রদান করা হয়।

মাদ্রাসাগুলো হলো,   ফাতেমাতুজ জোহরা বালিকা মাদ্রাসা ও এতিমখানা, ইসলামিয়া শিক্ষা কেন্দ্র ও এতিমখানা, ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বান্দরবান জেলা নুরানী এতিমখানা, জামিয়াতুল কামালাত তালিমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা, ওসমান বিন আফফান হেফজ ও এতিমখানা, কাইচতলী দারুল উলুম ইসলামিয়া হেফজ ও এতিমখানা, কদুখোলা নূরানী তালিমুল হেফজ ও এতিমখানা, হযরত আরবান আলি শাহ (রাঃ) নূরানী মাদ্রাসা ও এতিমখানা, ইসলামপুর রহিমিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় সর্বমোট ৫৫৩ জন এতিম শিক্ষার্থীর মাঝে এক মাসের প্রয়োজনীয় ইফতার সামগ্রী প্রদান করা হয়।

ছয় প্রকার ইফতার সামগ্রীতে ছোলা, মুড়ি,  চিনি,  খেজুর, তৈল ও  খেসারির ডাল রয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মাহমুদুল হাসান, পিএসসি ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল মাহমুদুল হাসান পিএসসি, বলেন, বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে উপহার প্রদানের মাধ্যমে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা প্রদান করছি। এই ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে পবিত্র মাহে রমজানের খুশি ভাগাভাগি করে নেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।আজকের এই সহযোগিতার পাশাপাশি পরবর্তীতেও সেনা জোনের পক্ষ থেকে বিভিন্ন দূঃসময়ে পাশে থেকে সাহায্য করার আশ্বাস দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...