বুধবার, ৫ আগস্ট ২০২৬

মাহে রমজানের শুভেচ্ছা জানালেন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের সব মুসলিমকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

স্থানীয় সময় বুধবার (২২ মার্চ) কানাডার প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান উত্তর আমেরিকার এই দেশটির প্রধানমন্ত্রী।

বিবৃতিতে জাস্টিন ট্রুডো বলেছেন, আগামীকাল (বৃহস্পতিবার) কানাডা ও সারা বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাস শুরু করবেন।

তিনি বলেন, রমজান মুসলিম ক্যালেন্ডারের নবম মাস, আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার মাধ্যমে এই মাস শুরু এবং শেষ হয়। এ মাসটি মুসলমানদের জন্য আধ্যাত্মিক চিন্তা, উপবাস, প্রার্থনা এবং দাতব্য দান করার সময়।

এ মাসে মুসলিমরা সারাদিন রোজা রেখে সন্ধ্যার পর পরিবার এবং বন্ধুদের নিয়ে একসঙ্গে ইফতার উপভোগ করেন। ইফতার শেষে তারা নামাজ আদায় করেন।

Tomorrow, Muslim communities will mark the beginning of #Ramadan – a time of spiritual contemplation, fasting, prayer, and charity. Prime Minister Justin Trudeau wishes all Muslims in Canada and around the world a blessed and peaceful Ramadan. https://t.co/DqEXRcGysI

— CanadianPM (@CanadianPM) March 22, 2023
ট্রুডো বলেন, রমজান সমবেদনা, কৃতজ্ঞতা এবং উদারতার মূল্যবোধগুলো প্রতিফলিত করার সুযোগ দেয়।

কানাডার এই প্রধানমন্ত্রী বলেন, রমজানের শুরুতে আমাদের প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় জাতীয় সমাজে মুসলিম সম্প্রদায়ের চলমান অবদান উদযাপনে সকল কানাডিয়ানের সঙ্গে যোগ দিচ্ছি আমি।

আমাদের পরিবারের পক্ষ থেকে, সোফি এবং আমি যারা একটি আশীর্বাদপূর্ণ এবং শান্তিপূর্ণ রমজান উদযাপন করছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাই।

রমজান মোবারক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...