শনিবার, ৮ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় পাঁচ গরু ডাকাতি, গৃহকর্তা গুলিবিদ্ধ

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়ায় গৃহকর্তাকে গুলি করে গরু ডাকাতির ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার গভীর রাতে কেঁওচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ গৃহকর্তার নাম মো. নাসির উদ্দিন(৪০)। তিনি ওই এলাকার আলী আহমদের ছেলে।

গুলিবিদ্ধ নাসিরের পারিবারিক সূত্রে জানা যায়, গভীর রাতে ডাকাত দল নাসিরের গোয়ালঘরে হানা দেয়। এ সময় গোয়াঘরে বাচ্চাসহ একটি গাভী ছিল। গভীর রাতে গোয়ালঘরে শব্দ শুনতে পেয়ে নাসির ঘর থেকে বের হয়ে চারদিকে দেখতে থাকেন। হঠাৎ মানুষের ছায়া দেখে বুঝতে পারেন তার গরু নিয়ে যাচ্ছে। পরে তিনি চিৎকার শুরু করলে ডাকাতদল তার দিকে গুলি ছোড়ে। তিনি মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। এরই মধ্যে ডাকাতদল গরু নিয়ে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে প্রথমে কেরানীহাট আশ-শেফা হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে গুলিবিদ্ধ নাসির চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। ডাকাতদল পালিয়ে যাওয়ার পথে একই ইউনিয়নের হাদির মা’র পাড়া এলাকার জামাল উদ্দিনের ৩টি গরু নিয়ে যায়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কেঁওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান ওচমান আলী বলেন, আমার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে গৃহকর্তা নাসিরকে গুলি করে তার ২টি গরু নিয়ে যায়। তাছাড়া একই ওয়ার্ডের আরেক গৃহকর্তা জামাল উদ্দিনের ৩টি গরুও নিয়ে গেছে।

যোগাযোগ করা হলে সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, বিষয়টি আমার জানা নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...