বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারের মধ্যে বাসস্থান অন্যতম: দীপংকর তালুকদার এমপি 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি

সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারের মধ্যে বাসস্থান অন্যতম বলে মন্তব্য করেছেন দীপংকর তালুকদার এমপি। তিনি আরো বলেন , এ বাসস্থান দিতে গিয়ে প্রধানমন্ত্রীকে অনেক কষ্ট করতে হয়েছে। জননেত্রী শেখ হাসিনা চাচ্ছেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে যেন মানুষগুলো সামনে এগিয়ে যেতে দারিদ্র্য নিরসন হতে পারে। সে লক্ষ্য রেখে জনসাধারণের কল্যাণের জন্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।

বুধবার (২২ মার্চ) সকালে শহরের জিমনেসিয়াম মিলনায়তনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী উদ্বোধন শেষে উপহার ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি একথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এসময় ইউপি চেয়ারম্যানদের উদ্দশ্যে জেলা প্রশাসক বলেন, ঘর নির্মাণে ভবিষ্যতেও গুণগত মানের ক্ষেত্রে কোন প্রকার আপোষ করবেন না। প্রধানমন্ত্রী পার্বত্য এলাকার জন্য বিশেষ একটি ঘর ডিজাইন করেছেন সেটি মাচাং ঘর। ভৌগলিক কারণে পার্বত্য এলাকায় পানির সমস্যা ও কেরিং খরচ বেশি। সেই সমস্যাগুলো দূরীকরণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য ইউপি চেয়ারম্যানদের মাচাং ঘর নির্মাণের পরামর্শ দেন জেলা প্রশাসক।

এছাড়াও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, ভাইস চেয়ারম্যান দুর্গেস্বর চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

চতুর্থ পর্যায়ে রাঙ্গামাটির ৮ উপজেলার মধ্যে রাঙ্গামাটি সদরে ৮৪টি, বাঘাইছড়িতে ৮০টি, লংগদুতে (৩য় পর্যায়ের ৪০টিসহ) ৮৩টি, নানিয়াচরে ২৭টি, বরকলে ৪০টি, রাজস্থলীতে ১৪টি, জুরাছড়িতে ৭০টি এবং কাউখালিতে ৪১টিসহ মোট ৪৩৯টি পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ঘর ও ভূমির ( চাবি ও প্রয়োজনীয় কাগজ পত্র) হস্তান্তর করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...