শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বিএনপি নির্বাচনে আসবে কি না সেটা তাদের নিজস্ব ব্যাপার: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি নির্বাচনে আসবে কি না সেটা তাদের নিজস্ব ব্যাপার। তবে ক্ষমতা বদল করতে হলে তাদের (বিএনপি) জনগনের রায়ে নির্বাচন কমিশনের নির্বাচনের মাধ্যমেই আসতে হবে।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

এ সময় মন্ত্রী আরও বলেন, আমরা অতীতে দেখেছি ষড়যন্ত্রের মাধ্যমে যারা নির্বাচনে এসেছে, কিংবা ক্যান্টনমেন্টের সহযোগিতায় ক্ষমতায় এসেছে, আমাদের আদালত তাদের অনির্বাচিত ঘোষণা করেছে। তবে রাজনৈতিক দল হিসেবে বিএনপির নির্বাচনে আসা উচিত।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ির আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন চালুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থলবন্দর ও চেকপোস্ট চালুর বিষয়টি হচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতায়। নৌপরিবহন মন্ত্রণালয় যেদিনই চাইবে, আমরা সেদিনে ইমিগ্রেশন চালু করে দেব।

বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের পর ফলকের পাশেই একটি কামিনী ফুলের চারা রোপন করেন স্বরাষ্টমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী ২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, নীলফামারী-১ আসনের (ডোমার-ডিমলা) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি (চলতি দায়িত্ব) মিজানুর রহমান পিপিএম (বার) রংপুর মেট্রো পলিটন পুলিশের কমিশনার নূরে আলম মিনা, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (পিপিএম), জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদসহ জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী নীলফামারী পুলিশ লাইনে মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

আরও পড়ুন

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর উপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ। ঢাকায় সিরিজের প্রথম দুই ম্যাচের...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে...