বুধবার, ৫ আগস্ট ২০২৬

দেশের উন্নয়নে দেশি গাড়ি ব্যবহারের পরামর্শ প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম নিউজ ডটকম

অভ্যন্তরীণ বিভিন্ন প্রকল্পে বিদেশি গাড়ির পরিবর্তে দেশি ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের উন্নয়নে বিদেশি গাড়ির পরিবর্তে দেশি গাড়ি ব্যবহার করতে হবে।

মঙ্গলবার (২১ মার্চ) চলতি অর্থবছরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) দশম সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে প্রধানমন্ত্রীর অনুশাসন ও নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, অনেক ভবন নির্মাণ করা হয়েছে, অথচ সেগুলো পড়ে আছে। এসব ভবন কাজে লাগাতে হবে।

ভবন ফেলে রাখা যাবে না। দক্ষ জনবল নিয়োগ দিয়ে যন্ত্রপাতির সঠিক ব্যবহার করতে হবে। এরই মধ্যে কেনা হয়েছে এমন যন্ত্রপাতি ও নির্মিত ভবন ফেলে রাখা যাবে না।

প্রধানমন্ত্রী বলেন, কৃষিপণ্য রপ্তানি বাড়াতে ও রপ্তানির সুযোগ দেখতে হবে। জমি পতিত (ফেলে রাখা) রাখা যাবে না। চিংড়ির ঘেরে বন্যা, জলোচ্ছ্বাসে পলি পড়ে গেলে সেগুলো ঠিক রাখতে হবে।

দেশি মাছের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, বিদেশি রাক্ষুসে মাছ এনে যেন ক্ষতি না করা হয়। দারিদ্র্য দূরীকরণ শব্দ বাদ দিয়ে দক্ষ মানবসম্পদ উন্নয়ন প্রকল্প নামে শব্দ ব্যবহার করতে হবে।

একনেক সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, প্রকল্পের নামে শুধু ভবন তৈরি করলে চলবে না। প্রকল্প পরিচালকের দায়িত্ব স্বাধীন হতে হবে। প্রকল্প ব্যবস্থাপনায় নিজস্ব বিধিবিধান অনুসরণ করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে।মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট এই সফর চূড়ান্ত হয়েছে বলে বাসস’কে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...