সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বিকেলে সেন্টমার্টিন থেকে ফিরবেন আটকেপড়া পর্যটকরা

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় আটকেপড়া পর্যটকেরা সোমবার (২০ মার্চ) বিকেলে ফিরবেন। সংকেত উঠে যাওয়ায় সকালে কয়েকটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে।

জাহাজগুলো সেন্টমার্টিনের উদ্দেশ্যে টেকনাফের দমদমিয়া ঘাট ছেড়ে গেছে। সবকিছু ঠিক থাকলে ফিরতি যাত্রী নিয়ে বিকেলে টেকনাফে পৌঁছাবে।

জানা গেছে, বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে স্থানীয় সতর্কতা সংকেত দেখে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে ১৯ মার্চ সেন্টমার্টিনে প্রায় ৬০০ পর্যটক আটকা পড়ে।

একদিন পর সংকেত উঠে যাওয়ায় জেলা প্রশাসনের নির্দেশনায় আটকাপড়া পর্যটকদের ফেরাতে সকালে সব জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ জানান, আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে ইতোমধ্যে জাহাজ টেকনাফ দমদমিয়া ঘাট ছেড়েছে। ২৪ ঘণ্টা পর্যন্ত পর্যটকদের যাবতীয় প্রয়োজনের দেখভাল করা হয়েছে।

সেন্টমার্টিনের সী প্রবাল রিসোর্ট পরিচালক আব্দুল মালেক জানান, তার হোটেলে প্রায় শতাধিক পর্যটক রয়েছে। ২৩ ঘণ্টা ধরে তাদের থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। এটি মানবিক কারণে করা হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনের পর্যটন ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হয়েছে।

কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, জেলা প্রশাসনের নির্দেশ মতে জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। যাতে পর্যটকরা নিরাপদে ফিরতে পারেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...