শনিবার, ৮ আগস্ট ২০২৬

উখিয়ায় ৪র্থ পর্যায়ে জমিসহ ঘর উপহার পাচ্ছেন ১০০ গৃহহীন পরিবার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ মার্চ সকালে ৬৪ জেলার উখিয়া উপজেলাসহ একযোগে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গণভবন থেকে শতভাগ ভূমি ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবেন। ওইদিন চতুর্থ পর্যায়ে নির্মিত জমিসহ ঘর বিতরণের মাধ্যমে প্রধানমন্ত্রী ভার্চুয়ালে উপকারভোগীদের সাথে মতবিনিময় করবেন।

১০০টি পরিবারের মাঝে ঘর হস্তান্তরের অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক কর্মব্যস্ততার মধ্যে রয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব, সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আল মামুন নতুন নির্মিত আশ্রয়ন প্রকল্প পরিদর্শনসহ উপকার ভোগীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীব বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ঘরহারা মানুষের মুখে অনাবিল হাসি ফুটিয়েছে। মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন।

আশ্রয়ণে জমিসহ পাকা ঘরের মালিকদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ সবধরনের সহায়তা এবং পুরুষের পাশাপাশি নারীদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে নানা ধরনের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, চতুর্থ পর্যায়ে নির্মিত ঘর বিতরণের মাধ্যমে এই উপজেলাকে মাননীয় প্রধানমন্ত্রী গৃহ ও ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন। এইদিন ১০০টি পরিবার জমিসহ ঘর পাবেন।

এমন ঘোষণা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। সরকারি বিভিন্ন দপ্তরের প্রশিক্ষণ, স্বাস্থ্য সেবা, চাষাবাদ, শিক্ষাসহ সকলধরণের সহযোগিতা করা হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের।

সহকারী কমিশনার (ভূমি)সালেহ আহমদ বলেন, গৃহ ও ভূমিহীন পরিবারগুলোর জীবনমান এখন বদলে গেছে ঘর পেয়ে। এক সময় যাঁদের ছিলো না কোনো নিজস্ব ঠিকানা। এ বাড়ি ও বাড়িতে ঠাঁই নিতেন তারা।

প্রধানমন্ত্রীর বিশেষ উপহারে বাসস্থানসহ সরকারি সুযোগ সুবিধার ফলে অন্ধকারে পেয়েছেন আলোর দিশা। ফিরে পেয়েছেন আর্থিক স্বচ্ছলতা। প্রতিটি ঘরসহ জায়গা মহিলা ও পুরুষের নামে রেজিষ্ট্রী করে দেওয়া হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আল মামুন জানান,১ম পর্যায়ে ১০০ টি ২ পর্যায়ে ৪৫ টি ৩ পর্যায়ে ২৬৩ সহ মোট-৪০৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।৪র্থ পর্যায়ে আগামী ২২ মার্চ উখিয়া উপজেলায় ১০০ টি পরিবারকে জমি সহ গৃহ প্রধান কার্যক্রমের মাধ্যমে উদ্ভোধন অনুষ্ঠান আয়োজিত হবে।এর মধ্যে পালংখালী ইউনিয়নে ১০ টি জালিয়াপালং ইউনিয়নে ৭৩ টি হলদিয়াপালং ইউনিয়নে ৭ টি এবং রত্নাপালং ইউনিয়নে ১০ টি সহ মোট-১০০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ প্রধান করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...