শনিবার, ৮ আগস্ট ২০২৬

বান্দরবানে গঙ্গা পূজা স্নানও মেলা

বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবান সদরে দুইদিন ব্যাপী ঐতিহ্যবাহী গঙ্গা পূজাও স্নান মেলা শুরু হয়েছে ।

গ্রামে প্রতি বছরের ন্যায় এ বছর ও গঙ্গাপূজা স্নান ও মেলা মহাসমারোহে শুরু হন।

১৯ মার্চ রবিবার শান্তিপূর্ণ ভাবে মেলা উদযাপনের জন্য মেলার কমিটি ও প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন।

জানা যায়, মেলায় সনাতনী ও উপজাতি ত্রিপুরা,বাঙালি হিন্দু ও বড়ুয়া সম্প্রদায় প্রত্যেক বছরে মধুকৃষ্ণ ত্রয়োদেশী তিথিতে বান্দরবান সাঙ্গু নদীতে স্নান করতে আসে। এতে স্নান করলে মহাপূর্ণ্যর অধিকার হতে পারে বলে স্মরণার্তীত কাল থেকে সনাতনী সম্প্রদায় এই বিশ্বাস লালন করে আসছেন এই বিশ্বাসের সূত্র ধরে বংশানুক্রমে এই তিথিতে সাঙ্গু নদীতে স্নান করলে মহা পূর্ণ ছাড়াও শরীর মন ও দেহ পবিত্র হয়। গঙ্গাপূজা সন্নানও মেলায় সনাতনী সম্প্রদায় ছাড়া নানা ধর্মের লোকজনের সমাগম ঘটে। তাই উদার মানসিকতার লোকজন এই মেলায় সম্প্রীতির ও বন্ধুত্বের মেলা বলে আখ্যায়িত করেন।

এদিকে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ির, রাঙামাটি ও চট্টগ্রাম জেলার বিভিন এলাকা থেকে আগত পূর্ণার্থীদের সাথে কথা বলে জানা গেছে গঙ্গাপূজা স্নানও মেলা সনাতনী সম্প্রদায়ের কাছে সম্প্রীতির মিলন মেলা। প্রতিবছর এই মেলার জন্য লোকজন অপেক্ষা করে থাকে। পার্বত্য জেলা থেকে বিপুলসংখ্যক পুণ্যার্থী বিভিন্ন যানবাহনে করে মেলায় এসেছেন মেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। সরকারিভাবে সাঙ্গু নদী ছড়ে পাকা ঘাটলা নির্মাণের কারণে পুন্যার্থীরা তর্পনের জন্য সুবিধা হয়েছে। এবার সাঙ্গু নদী পর্যাপ্ত পরিমান পানি থাকায় পূর্ণার্থীদর কোন অসুবিধা হয়নি।

মেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে গোবিন্দ প্রসাদ মহাজন ও পাঁচকড়ি শীল জানান,গঙ্গাপূজা ও স্নান মেলায় এবার বিভিন্ন উপজেলা থেকে ত্রিপুরা ও সনাতন সম্প্রদায়ের বিপুল পরিমাণ পুণ্যার্থীর সমাগম ঘটে। সুন্দর সুশৃংখল ভাবে গঙ্গাপূজাও স্নান,মেলা তর্পণসহ ,আলাচনা সভা, ধর্মীয় কীর্তন, সংস্কৃত ধর্মীয় অনুষ্ঠানের আয়াজন করা হয়েছে।

বান্দরবান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান. বাদরবান সাঙ্গু নদীর ছড়ে গঙ্গাপূজা স্নান ও মেলায় শান্তিপূর্ণ ভাবে উদযাপনের জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করেছেন!

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...