বুধবার, ৫ আগস্ট ২০২৬

বিএনপি অন্ধ বলে উন্নয়ন দেখে না: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু বিএনপি অন্ধ বলে উন্নয়ন দেখে না। মাইক লাগিয়ে সারাদিন ভাঙা রেকর্ডের মতো মিথ্যাচার করে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

রোববার (১৯ মার্চ) বিআইসিসি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের স্বাস্থ্য সেবায় সব ধরনের ইনস্টিটিউশন গড়ে দিয়েছি। আধুনিক চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে। বেসরকারি খাতে হাসপাতাল করতে আগে যন্ত্রপাতি আনতে ট্যাক্স অনেক পড়তো। ৯৬ সালে সরকারে এসে ট্যাক্স কমিয়ে দিয়েছিলাম।

সেই সুবিধা কাজে লাগিয়ে বেসরকারিখাতে বড় বড় হাসপাতাল হয়েছে। সেই সব হাসপাতালে আজ চিকিৎসা নিয়ে তারা বলে আওয়ামী লীগ কিছু করে নাই।’

আওয়ামী লীগের হাতে নেয়া প্রকল্পগুলো বন্ধ করে দেশকে পিছিয়ে দেয়া হয় দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ৯৬ সালে আমরা সরকার গঠনের পর বহু উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছিলাম।

বিদ্যুৎ উৎপাদনে কাজ শুরু করেছিলাম। কিন্তু পরবর্তীতে বিএনপি ক্ষমতায় এসে সে সব কাজ বন্ধ করে। বিদ্যুতের কোনো উন্নয়ন তারা করতে পারেনি। বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করে ফেরার আগেই তা বন্ধ হয়ে গেছে। এত পরিমাণ দুর্নীতি তারা করেছে।

মানুষের জীবনযাত্রার উন্নয়নে আওয়ামী লীগ কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ আমরা গ্রামে শহরের সব ধরনের সুবিধা নিশ্চিতে কাজ করছি। গ্রামের প্রতিটি বাড়িতে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। এটি আমাদের নির্বাচনি ওয়াদা ছিল। এছাড়া একটি বাড়ি খামারের আওতায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ চলছে।

শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, ‘আজ শতভাগ ছেলে-মেয়ে স্কুলে যাচ্ছে। কর্মসংস্থান বেড়েছে।

এগুলো আওয়ামী লীগ সরকারের অবদান। কিন্তু বিএনপি অন্ধ বলে উন্নয়ন দেখে না। মাইক লাগিয়ে সারাদিন ভাঙা রেকর্ডের মতো মিথ্যাচার করে যাচ্ছে। আওয়ামী লীগের করে দেয়া ডিজিটাল দেশের সুবিধা নিয়ে উল্টো বিএনপি সারাদিন বলে সরকার কোনো উন্নয়ন করেনি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী বলেছিলেন জোড়াতালির পদ্মা সেতুতে উঠবেন না। কিন্তু উনি জানেন না জোড়াতালি দিয়েই সেতু হয়। তাই ওখান থেকে তাকে পানিতে নামিয়ে দিয়ে দেখতে চেয়েছিলাম কীভাবে চলেন।’

এ সময় রমজান মাসে যাতে মানুষের কষ্ট না হয় সে জন্য ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন, ‘রমজানে যাতে সাধারণ মানুষে কোনো কষ্ট না হয় সে ব্যবস্থা করা হয়েছে। সব ধরনের পণ্যের যথেষ্ট মজুত রয়েছে। তবে এসবের মধ্যে কেউ যাতে মজুতদারি, কালোবাজারি করে ভোগান্তি না বাড়ায় সে জন্য সবাইকে সজর রাখতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে।মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট এই সফর চূড়ান্ত হয়েছে বলে বাসস’কে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...