শনিবার, ৮ আগস্ট ২০২৬

বাগমনিরাম ওয়ার্ড আ.লীগের সভাপতি আজিম, সম্পাদক বাবু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল আজিম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইফুল আলম বাবু।

শনিবার (১৮ মার্চ) বিকেলে কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি পদে দুজন প্রার্থী হলেও প্রস্তাবক ও সমর্থক না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুল আজিম বিনাভোটে নির্বাচিত হন। এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু।

আব্দুল আজিম এর আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাইফুল আলম বাবু সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।

আওয়ামী লীগের সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১ সালের নভেম্বরে নগর আওয়ামী লীগের আওতাধীন ইউনিট সম্মেলন শুরু হয়।

একই বছরের ২৬ ডিসেম্বর থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল।
সম্মেলনের বিষয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, আওয়ামী লীগের ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডে ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল আজিম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইফুল আলম বাবু।

সম্মেলনে ১৩৭ জনের কাউন্সিলরের মধ্যে ১২৭ জন উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...