শনিবার, ৮ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে বিস্ফোরণ-আগুন, নিহত ১

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ মোড়ে একটি দুই তলা ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও পাঁচজন দগ্ধ হয়েছেন।

শনিবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

বিস্ফোরণে ভবনের পেছনের অংশ ধসে পড়েছে। ৬টি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ধসে পড়া অংশ থেকে সাত জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জেলার সহকারি উপ-পরিচালক ফখরুদ্দিন জানান, আগুনের ঘটনায় ভবনটি সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। এটি অনেক পুরাতন ভবন। এ ঘটনায় একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আরও পাঁচজন দগ্ধ হয়েছেন। এটি একটি চাল-ডাল-আটার গুদাম ছিল।

নিহতের নাম মো. আওলাদ হোসেন (৫৫)। দগ্ধরা হলেন- রবি দত্ত (৪০), মো. হোসেন (৫০) ও মো. হযরত আলী (৪৮)। তারা সবাই শ্রমিক। দগ্ধ অন্যদের নাম জানা যায়নি।

আহত শ্রমিকরা জানান, বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে ওই ভবনে আগুন ধরে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

সম্প্রতি রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে ক্যাফে কুইন ভবনে ভয়াবহ বিস্ফোরণে পর্যন্ত ২৫ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক। তাদের মধ্যে এখনো বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া সায়েন্সল্যাবেও একটি তিন তলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মারা যান পাঁচ জন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, আগের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...